শ্রীমঙ্গলে গণমাধ্যমকর্মীদের কাজের সুরক্ষা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শ্রীমঙ্গলে গণমাধ্যমকর্মীদের কাজের সুরক্ষা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২১/১১/২০২৬ ০৬:৩৮:১৬ অপরাহ্ন

শ্রীমঙ্গলে গণমাধ্যমকর্মীদের কাজের সুরক্ষা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সংগৃহীত


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গণমাধ্যমকর্মীদের পেশাগত স্বাধীনতা, আইনি সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় শ্রীমঙ্গল পৌরসভার মহসিন অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।

সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতির আওতায় সরকারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সিলেট আঞ্চলিক তথ্য অফিস এ সেমিনারের আয়োজন করে।

প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও স্বার্থ রক্ষার পাশাপাশি ভুয়া সাংবাদিকতা প্রতিরোধেও সরকার কাজ করছে। সাংবাদিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ভুয়া সাংবাদিকতা বন্ধে বিশেষ সেল গঠনসহ স্বাধীন ও জবাবদিহিমূলক কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে প্রকৃত সাংবাদিকদের পেশাগত পরিচয় সুরক্ষিত হবে এবং ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হবে। বর্তমান সরকার সাংবাদিকবান্ধব উল্লেখ করে তিনি সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরেন।

সিলেট আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হাসিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন ও সদস্য সচিব মো. রুবেল আহমেদসহ ২৫ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট আঞ্চলিক তথ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসীন ও মৌলভীবাজার জেলা তথ্য কর্মকর্তা উজ্জল সিং। সেমিনারটি সঞ্চালনা করেন সিলেট তথ্য অফিসের তথ্য সহকারী মো. মাহমুদুল ইসলাম রাসেল।

সেমিনারের মুক্ত আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকরা কর্মক্ষেত্রে হয়রানিমূলক মামলা, হুমকি এবং পেশাগত নিরাপত্তাহীনতার নানা অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ এবং মফস্বল পর্যায়ের সাংবাদিকদের নিয়মিত সম্মানী না পাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেন।

সেমিনারে গণমাধ্যমকর্মীদের পেশাগত স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে বিএনপির কার্যালয়ে আ/গু/ন
সিলেটে প্রায় ৩৯ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে সড়কে প্রা/ণ গেল মোটরসাইকেল আরোহীর
সিলেটে বৃষ্টি আর কত দিন থাকবে
সশস্ত্র বাহিনী দিবস: মুক্তিযুদ্ধের গৌরব, আত্মত্যাগ ও স্বাধীনতা রক্ষার অঙ্গীকার
তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে দেশ: মুক্তাদির
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর :বাণিজ্যমন্ত্রী
মৌলভীবাজারে পু/শইনের চেষ্টা প্রতিহত করল বি/জিবি
জৈন্তাপুর ও কানাইঘাটে ৭ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ