ছবি:সংগৃহীত
সিলেট সরকারি মদন মোহন কলেজের ভূমিদাতা পরিবারের সদস্য ও বিশিষ্ট সমাজসেবী সুখেন্দু বিকাশ দাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
বুধবার (২৫ নভেম্বর) এক শোকবার্তায় সিসিক প্রশাসক প্রয়াত সুখেন্দু বিকাশ দাসের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, সুখেন্দু বিকাশ দাস ৯৫ বছর বয়সে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকার নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন। বুধবার দুপুরে নগরের চালিবন্দর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
এ সময় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী চালিবন্দর মহাশ্মশানে উপস্থিত হয়ে প্রয়াতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




