সিলেটে ৫০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

অন্নছায়া প্রজেক্টের উদ্যোগে কর্মসূচি

সিলেটে ৫০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৬ ১২:১৯:১৯ পূর্বাহ্ন

সিলেটে ৫০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ

ছবি:সংগৃহীত


সুবিধাবঞ্চিত, ছিন্নমূল ও অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি (UYBDS)।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ৩টায় সিলেট নগরের কানিশাইল এলাকার সজীব মিয়ার কলোনিসংলগ্ন সূর্যমুখী পাঠশালায় সংগঠনটির ‘অন্নছায়া প্রজেক্ট’-এর আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ৫০ জন সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুর হাতে বিনামূল্যে খাবার ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন UYBDS-এর সভাপতি হাফিজ মাওলানা মো. ছালিম আহমদ খান, উপদেষ্টা উৎফল বড়ুয়া ও প্রশান্ত লিটন, সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন মুহিবুর রহমান শুয়াইব, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান চৌধুরী, দপ্তর উপসম্পাদক তারিকুল ইসলাম যাওহার, তথ্যপ্রযুক্তি সেলের সদস্য আজিজ রানা হারুন, সদস্য আহমেদ মারজান, রাবেয়া বেগম ও ইফতেখারসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা।

এ ছাড়া সূর্যমুখী পাঠশালার প্রতিষ্ঠাতা রুহেল আহমদ ও পাঠশালার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি হাফিজ মাওলানা মো. ছালিম আহমদ খান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, বরং একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠনের গুরুত্বপূর্ণ অংশ। শিশুদের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের ভবিষ্যৎ গঠনে সহযোগিতা করাই অন্নছায়া প্রজেক্টের অন্যতম লক্ষ্য।

তিনি এসব শিশুর কল্যাণে সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

সংগঠনের উপদেষ্টারা তাঁদের বক্তব্যে এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা বলেন, সমাজের পিছিয়ে পড়া শিশুদের পাশে দাঁড়াতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণের মতো কার্যক্রম শিশুদের মধ্যে আশার সঞ্চার করবে এবং তাদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

শিশুদের কল্যাণ, মানবিক সহায়তা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অন্নছায়া প্রজেক্টের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

২৭ নভেম্বর শুরু হচ্ছে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, অংশ নেবে ১৪ দল
সিলেট বিভাগের পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে বড় প্রকল্প অনুমোদন
সিলেটে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রে/প্তার
সুরমা নদীতে বালুবাহী নৌকা ডুবে নি/খোঁজ ২
সুরমা নদীতে মিলল মা-মেয়ের ম/রদেহ
সিলেটে সাবেক এমপি বদির ছেলে, ভাইসহ ৪ জন আ/টক
সিলেটে দুটি সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী ও সিসিক প্রশাসক
জকিগঞ্জে ২৬২ বস্তা সরকারি চাল লু/টের মা/মলা: ২৫ আ/সামি কা/রাগারে
‘ডিসেম্বরের অপেক্ষা কেন, আজ বা কালই দেশে আসুন’-শেখ হাসিনাকে খন্দকার মুক্তাদির
আ/গুন স/ন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি রাজপথে ঐক্যবদ্ধ’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী