লাখাইয়ে ছাত্রীকে শ্লীলতাহানি, শিক্ষক গ্রেপ্তার
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০২ AM

লাখাইয়ে ছাত্রীকে শ্লীলতাহানি, শিক্ষক গ্রেপ্তার

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১১/২০২৩ ০৮:০০:৪১ AM

লাখাইয়ে ছাত্রীকে শ্লীলতাহানি, শিক্ষক গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত সহকারী শিক্ষক সোহেল মিয়া।


হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই মাদনা এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে সহকারী শিক্ষক সোহেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) শ্লীলতাহানির ঘটনাটির অভিযোগ ওঠলে বুধবার বিষয়টি জানানি হলে এলাকায় তোলপার সৃষ্টি হয়। পরে ছাত্রীর বড় ভাই শ্লীলতাহানির অভিযোগ এনে লাখাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বুধবার রাতে বুল্লা ইউনিয়ন এলাকা থেকে এসআই মৃদুল কুমার ভৌমিক ফোর্স নিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসলে জিজ্ঞেসাবাদের একপর্যায়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার দেখায় পুলিশ।

স্কুলটির প্রধান শিক্ষক প্রতাপ চন্দ্র বৈষ্ণব জানান, শিক্ষক ছাত্রীর ঘটনাটি আমি শিক্ষা অফিসারকে জানিয়েছি। শিক্ষা অফিসারের নিকট আজ লিখিতভাবে জানাব। ভোক্তভোগী ছাত্রী আমাকে জানিয়েছেন অভিযুক্ত শিক্ষক তার শরীর স্পর্শ করছে। আর অভিযুক্ত শিক্ষক বিষয়টি অস্বীকার করেন।

এ ব্যাপারে আটকের পূর্বে অভিযুক্ত সহকারী শিক্ষক সোহেলের সাথে কথা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান, বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক আমাকে জানিয়েছেন। অতিশিগগিরই তদন্ত কমিটি গঠন করা হবে।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নুনু মিয়া জানান, এ বিষয়ে ৯ম শ্রেণীর ছাত্রীর বড় ভাই রনি বাদী হয়ে লাখাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ দায়েরের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এফআইআর গন্যে মামলা রুজু করা হয়েছে এবং আসামী সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে।

JA



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান