মাধবপুরে পর্ণোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০১ AM

মাধবপুরে পর্ণোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১১/২০২৩ ০৮:৩১:৩৩ AM

মাধবপুরে পর্ণোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার

ছবি : নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পর্ণোগ্রাফি মামলায় বাহার মিয়া (২৩) নামে এক যুবক কে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে বাহারকে গ্রেফতার করে মাধবপুর থানা পুলিশের একটি দল।

মামলা সুত্রে জানা যায়, উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের স্থানীয় এক মেয়ের নামে একই গ্রামের মৃত আলেফ খাঁর ছেলে বাহার মিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুক আইডি খোলে নানা আপত্তিকর ছবি পোষ্ট করে। এই ঘটনায় মেয়ের বাবা নিজেই বাদি হয়ে হবিগঞ্জের  সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট(কগ-৬) আদালতে একটি মামলা করলে আদালত বিষয় টি আমলে নিয়ে মামলা রেকর্ড করেন। এই মামলার আসামী বাহার কে গ্রেফতার করে মাধবপুর থানা পুলিশ।

ভুক্তভোগীর পিতা ও এলাকার একাধিক ব্যক্তি জানায়, বাহারের কাজই হচ্ছে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গিয়ে গোপনে মেয়েদের ছবি তুলে আপত্তিকর ছবি ও ভিডিও বানানো।পরে এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ভয় দেখিয়ে অর্থ আদায় করা। এলাকার একটি সূত্র জানায় যারা তাকে অর্থ দিতে অপরাগতা জানায় তাদের ছবি সে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়।

বাহার মিয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁন।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান