কোম্পানীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শিক্ষাবৃত্তি ও চারাগাছ বিতরণ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শিক্ষাবৃত্তি ও চারাগাছ বিতরণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৬/২০২৩ ০৪:০৪:৩৫ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শিক্ষাবৃত্তি ও চারাগাছ বিতরণ

চারাগাছ বিতরণ


গ্রামীণ ব্যাংক ইসলামপুর কোম্পানীগঞ্জ শাখার  সদস্য শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও চারাগাছ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রামীণ যোনের সিলেট যোনাল ম্যানেজার মোহাম্মদ শহিদুল আলম চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যোনাল অডিট অফিসার মোহাম্মদ মনির, সিলেট এরিয়া ম্যানেজার শাহ আলম মিয়া, শাখা ব্যবস্থাপক সজল মোহন নন্দী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকবর রেদওয়ান মনা প্রমুখ।

অনুষ্ঠান শেষে কেন্দ্রের সদস্যদের মাঝে চারা গাছ ও ১০ জন সদস্য শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। প্রধান কার্যালয়ের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এ শাখায় ২৮ হাজার চারা রোপণ করবে। পুরো এরিয়ায় ১৪ টি শাখায় ৩ লক্ষ ৮৭ হাজার চারা রোপণ করবে ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ