হবিগঞ্জ-১ আসনে আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন সাবেক এমপি কেয়া চৌধুরী
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০২ AM

হবিগঞ্জ-১ আসনে আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন সাবেক এমপি কেয়া চৌধুরী

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১১/২০২৩ ০৭:৫৯:৫২ AM

হবিগঞ্জ-১ আসনে আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন সাবেক এমপি কেয়া চৌধুরী


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করলেন কমান্ডন্টে মানিক চৌধুরী'র সুযোগ্য কন্যা ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। 

দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাবেক এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী নবীগঞ্জ-বাহুবলের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন। এর আগে তিনি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে হবিগঞ্জ-সিলেট অঞ্চলের প্রতিনিধিত্ব করেন। এসময় তিনি উন্নয়নমূলক কাজগুলো দুর্নীতির উর্ধে থেকে বাস্তবায়ন করেছেন। ফলে জনগণের আশা আকাঙ্খার প্রতীক হিসেবে কেয়া চৌধুরী জনগণের অন্তরে স্থান করে নিয়েছেন। কোনরূপ আত্মসাত দুর্নীতির সুযোগ দেয়া হয়নি। যে কারণে তিনি জনগণের মন জয় করতে সক্ষম হয়েছেন। এবার তিনি হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার নিয়মিত আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন। তিনি দাবী করে বলেন- জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে ইনশাল্লাহ আমি হবিগঞ্জ-১ আসন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবো। কারণ জনগণ আমার সাথে আছেন। আমি নির্বাচিত হলে একমাত্র জনগণের কল্যাণেই কাজ করে যাবো।

JA



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান