রথযাত্রা রথযাত্রা উৎসব উপলক্ষ্যে সিসিকের অনুদান প্রদান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

রথযাত্রা রথযাত্রা উৎসব উপলক্ষ্যে সিসিকের অনুদান প্রদান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮/০৬/২০২৩ ০৫:৪০:৪৮ পূর্বাহ্ন

রথযাত্রা রথযাত্রা উৎসব উপলক্ষ্যে সিসিকের অনুদান প্রদান

রথযাত্রা রথযাত্রা উৎসব উপলক্ষ্যে সিসিকের অনুদান প্রদান


সিলেট একটি আধ্যাত্মিক নগর। পূন্যভূমি সিলেটের রয়েছে শতবছরের ধর্মীয় সস্প্রীতির ইতিহাস। ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও যথাযথ মর্যাদায় সিলেট মহানগরে রথযাত্রার আনুষ্ঠানিকতা পালনে নগরবাসির সহযোগিতা কামনা করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

রবিবার (১৮ জুন) দুপুরে নগর ভবনে সিলেট মহানগরে রথযাত্রা উদ্যাপনকারী মন্দির এর পরিচালক সেবাইতগণের সাথে মতবিনিময় সভা ও অনুদান বিতরণ করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি ধর্মীয় ভাবগাম্ভির্য বজায় রেখে রথযাত্রার আনুষ্ঠানিকতায় সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। 

সভায় সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির ২২ টি মন্দিরের পরিচালক ও সেবাইতগণ উপস্থিত ছিলেন। এসময় সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রথযাত্রা উদযাপনকারী মন্দির সমূহের পরিচালক ও সেবাইতগণের হাতে অনুদান তুলে দেন মেয়র আরিফুল হক চৌধুরী। 

এতে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, সচিব ফাহিমা ইয়াসমিন, হিসাবরক্ষন কর্তকর্তা আব্দুল হামিদ, মেয়রের একান্ত সহাকারি সচিব মো. সোহেল আহমদ, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ, মেয়রের ব্যক্তিগত সহকারি মুহিবুল ইসলাম ইমন ও মুহাইমিন চৌধুরী। 

প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রার উদযাপিত হয়। এবার ২০ জুন ধর্মীয় এই উৎসবটি পালিত হবে। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ