বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি সেবা চালু
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ PM

বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি সেবা চালু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৬/২০২৩ ০৩:০৮:৪৮ AM

বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি সেবা চালু

অপারেশন থিয়েটার এর উদ্বোধন


সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন থিয়েটার এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৮ জুন) এ অপারেশন থিয়েটারের শুভ উদ্বোধন করেন সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক ডা: শরীফুল হাসান। 

এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নুরে আলম শামীম, সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার, বিশ্বনাথ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান এস এম নুনু মিয়া, সহকারী কমিশনার (ভুমি) আসমা জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসেন সুমন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্টাচার্য, জুনিয়র কনসালট্যান্ট গাইনি ডা. অর্পিতা ভট্টাচার্য, জুনিয়র কনসালট্যান্ট এনেস্থেসিয়া ডা. তপজিত ভট্টাচার্য, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজিব বৈষ্ণব, খাজাঞ্চি ইউনিয়নের চেয়ারম্যান আরশ আলী গনি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল মেডিকেল অফিসার, জ্যেষ্ঠ কর্মকর্তা ও নার্স। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দপ্তরের একাধিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ।।

এসময় সিজারিয়ান অপারেশন চালুর পাশাপাশি জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন। 

এর মাধ্যমে উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবী পুরণ হয়েছে এমনটাই উল্লেখ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।  এখন থেকে উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই সেবা নিতে পারবেন গর্ভবতী নারীরা । উপজেলার সকল নাগরিক এই সেবা গ্রহণ করতে পারেন এই আহ্বান জানান বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ দেলোয়ার হোসেন সুমন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

হাম সন্দেহে আরও একজনের মৃ'ত্যু, হাসপাতালে ১৬৪ জন
বাণিজ্য মেলার নিরাপত্তা চেয়ে বাণিজ্যমন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
সিলেট বেতার কমপ্লেক্সে যুবকের ম/রদেহ উদ্ধার
স*ন্ত্রাস-নৈ*রাজ্য সৃষ্টিকারীদের আর ঠাঁই হবে না: মুক্তাদির
শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ দেশের উন্নতির ভিত্তি তৈরি করে: মুক্তাদির
মানবিক কাজে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি এমরান
শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোর পাশাপাশি গুণগত শিক্ষায় গুরুত্ব দিতে হবে: মুক্তাদির
চিকিৎসক নেই, মিলছে না সেবা
কমিউনিটি আই কর্নারে মিলছে না কাঙ্ক্ষিত চোখের সেবা
জ্বালানি তেলের দাম বাড়লেও পণ্যের দাম বাড়বে না: সিলেটে বাণিজ্যমন্ত্রী