জৈন্তাপুরে বিজিবি‌‍র অভিযানে ভারতীয় শাড়ি জব্দ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৪২ PM

জৈন্তাপুরে বিজিবি‌‍র অভিযানে ভারতীয় শাড়ি জব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৬/২০২৩ ০৩:১৯:৪৩ AM

জৈন্তাপুরে বিজিবি‌‍র অভিযানে ভারতীয় শাড়ি জব্দ

শাড়ি জব্দ


বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে বিপুল সংখ্যক ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। 

বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধকল্পে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার  (১৮ জুন) রাতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধীনস্থ লালাখাল বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার টহল দল অভিযান পরিচালনা করে। বিজিবি টহল দলের টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। অভিযানে টহল দল চোরাকারবারিদের ফেলে যাওয়া চটের বস্তা থেকে ৩৫৬ পিস ভারতীয় কাতান শাড়ী আটক করতে সক্ষম হয়।  জব্দকৃত ভারতীয় শাড়ীর আনুমানিক মূল্য ৪২,৭২,০০০/= (বেয়াল্লিশ লাখ বাহাত্তর হাজার) টাকা।

১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মোঃ আসাদুন্নবী পিএসসি জানান, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে সীমান্ত পর্যায়ে বিজিবি'র অভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত ৩৫৬ পিস উন্নতমানের ভারতীয় কাতান শাড়ী স্থানীয় শুল্ক অফিসে জমা দেয়া হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’