হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:১৫ PM

হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১১/২০২৩ ১২:৪৩:০০ PM

হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনার ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকেশায়েস্তাগঞ্জের লস্করপুরে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনাটি ঘটেছে।

শায়েস্তাগঞ্জ জংশনের সহকারী স্টেশন মাস্টার পলাশ রঞ্জন দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আখউড়া থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার রশীদপুর সেকশনের লস্করপুর পৌঁছলে দুইটি বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় ট্রেনে থাকা তেলের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

দুর্ঘটনার কারণে সিলেট বিভাগের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে মৌলভীবাজারের কুলাউড়ায় চট্টগ্রামগামী উদয়ন ট্রেন আটকা পড়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনের বগি উদ্ধারের জন্য আখউড়া থেকে উদ্ধারকারী ট্রেন শায়েস্তাগঞ্জ পৌঁচেছে। কিছুক্ষণের মধ্যেই সেটি ঘটনাস্থলে পৌঁছাবে। তবে ভোর ৫/৬টার আগে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার আশা দেখছেন না তিনি।

স্টেশন মাস্টার আরো বলেন, কি কারণে বা কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে এখনও তা নিশ্চিত বলা যাচ্ছে না। তদন্তের পরই ঘটনার রহস্য জানা যাবে।

এম সি



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি