কোম্পানীগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত, বাড়ছে আশঙ্কা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২১ AM

কোম্পানীগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত, বাড়ছে আশঙ্কা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৬/২০২৩ ১০:১৪:০৯ AM

কোম্পানীগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত, বাড়ছে আশঙ্কা

কোম্পানীগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত


আষাঢ়ের প্রথম দিন থেকে বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হতে শুরু করেছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল। উপজেলার নিচু এলাকার রাস্তাঘাটগুলো ডুবতে শুরু করেছে। ধীরে ধীরে বাড়ছে পানি। সেই সাথে জনমনে বাড়ছে শঙ্কা।

২০২২ সালের এই সময়ের স্মরণকালের ভয়াবহ বন্যর ক্ষত এখনো অনেকে কাটিয়ে উঠতে পারেনি। গত ৫ দিন থেকে একাধারে বৃষ্টিতে সেই শঙ্কাই ভর করতে শুরু করেছে নিম্নাঞ্চলের মানুষের মনে।

তবে অস্বাভাবিক বৃষ্টি ও পাহাড়ি ঢল না হওয়ায় এখনো কোন গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি।

উপজেলার পূর্ব ও পশ্চিম ইসলামপুর, উত্তর ও দক্ষিণ রণিখাই, তেলিখাল এবং ইছাকলস ইউনিয়নের খবর নিয়ে জানা যায়, নিচু এলাকার রাস্তাঘাট প্লাবিত হতে শুরু করেছে। তবে এখনো কোন গ্রামে পানি উঠেনি। নিচু এলাকার লোকজন নৌকা দিয়ে চলাফেরা করছেন। এ ভাবে বৃষ্টি চলতে থাকলে নিচু এলাকার গ্রামগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

পূর্ব ইসলামপুর, তেলিখাল, ইছাকলস ও উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন জানান, বন্যার আগাম প্রস্তুতি হিসেবে ফ্লাড সেন্টারগুলো প্রস্তুত রাখা হয়েছে। এখনো কোন গ্রাম প্লাবিত হয়নি। তবে নিচু এলাকার গ্রামগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সরকারি তরফ থেকে এখন পর্যন্ত আগাম ত্রাণ সহায়তার বিষয়ে কিছু জানানো হয়নি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ