শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রবণতা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪৫ PM

শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রবণতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৬/২০২৩ ১১:৫৯:২২ AM

শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রবণতা

প্রতীকি ছবি


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার শেয়ারবাজারে মূল্য সূচকের বড় উত্থানের পর মঙ্গলবার লেনদেনের শুরুতে সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে লেনদেনে ধীরগতি রয়েছে। তবে দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি প্রতিষ্ঠান।

প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক কিছুটা বাড়লেও কমেছে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত সূচক। আর লেনদেন হয়েছে ১০০ কোটি টাকার কিছু বেশি।

অন্যদিকে, শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান মূল্য সূচক ঊর্ধ্বমুখী রয়েছে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। এ বাজারটিতেও লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে।

এর আগে সপ্তাহের প্রথম কার্যদিবসে সবকটি মূল্য সূচকের বড় উত্থান হয়। সেই সঙ্গে চারশো কোটি টাকার ঘরে নেমে যাওয়া লেনদেন বেড়ে পাঁচশো কোটি টাকা ছাড়িয়ে যায়।

এ পরিস্থিতিতে সপ্তাহের মঙ্গলবার লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ৫ পয়েন্ট বেড়ে যায়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ৫৬ মিনিট পর্যন্ত বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে। তবে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা কমেছে।

ডিএসইতে দাম বাড়ার তালিকায় রয়েছে ১০৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৫২টির। আর ১০৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

এতে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৪ পয়েন্ট। তবে অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক কমেছে দশমিক ৪১ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক বেড়েছে ১ পয়েন্ট। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৪৬ কোটি ৮৬ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ২ কোটি ৫৩ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ৬৯ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৯টির, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন
কয়েস লোদীকে হ*ত্যার হু*মকি, থানায় অ*ভিযোগের প্রস্তুতি
সিলেটে আগামী ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে
বাতিল হলো সালমান শাহ’র ম'রদেহ তোলার নির্দেশ
ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় ব*ঞ্চিত প্রকৃত কৃষকরা, স্ব*জনপ্রীতির অ*ভিযোগ
নবীগঞ্জের ক্ষ*তিগ্রস্ত কৃষকদের মানববন্ধন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
শাহজালাল (র.) মাজারের ডেকচি ও দানবাক্সে ৪ দিনে জমা ১৭ লাখ ৬৫ হাজার টাকা
জগন্নাথপুরে খাসজমিতে বসবাসকারী ৫ পরিবারকে অ*বরুদ্ধ করার অভিযোগ