সাকিব আল হাসানের বাড়িতে পুলিশের পাহারা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

সাকিব আল হাসানের বাড়িতে পুলিশের পাহারা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৩ ০২:৩৭:৫৩ পূর্বাহ্ন

সাকিব আল হাসানের বাড়িতে পুলিশের পাহারা

হঠাৎ সাকিবের বাড়ির সামনে পুলিশি পাহারা।


হঠাৎ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়ির সামনে পুলিশি পাহারা বসানো হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) রাত থেকে ক্রিকেটার সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশব মোড়ের সাহাপাড়ার বাড়ির সামনে পুলিশ পাহারা দিচ্ছে।

জানা গেছে, সাকিব আল হাসান আগামী সংসদ নির্বাচনে লড়তে আওয়ামী লীগ থেকে মাগুরার দুটি আসনসহ তিনটি আসনে মনোনয়ন ফরম কিনেছেন। মাগুরার কোনো আসনে তিনি মনোনয়ন পাচ্ছেন কি না, এ নিয়ে জেলায় ব্যাপক আলোচনা চলছে। এর মধ্যেই সাকিবের বাড়িতে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করতে দেখা যায়। পুলিশের কয়েকজন কর্মকর্তাকেও বাড়ির সামনে ঘুরে গেছেন বলে একাধিক সূত্র জানিয়েছে।

স্থানীয়রা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার পর থেকেই আলোচনায় সাকিব আল হাসান। তারা জানান, আগে সাকিব আল হাসানের বাড়িতে পুলিশ মোতায়েন দেখা যায়নি। কিন্তু নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের নাম ঘোষণার আগে পুলিশি পাহারা বসানোয় এলাকায় তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা বলেন, ‘শনিবার সন্ধ্যার পর থেকে বাড়ির সামনে পুলিশকে পাহারা দিতে দেখা যাচ্ছে। কী কারণে পুলিশ পাহারা দিচ্ছে সে বিষয়ে আমরা কিছু জানি না।

মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ কলিমুল্লাহ বলেন, ‘পুলিশ কী কারণে পাহারা দিচ্ছে তা আমার জানা নেই। তবে এটা পুলিশের নিয়মিত টহলের অংশ হতে পারে। সাকিবের বাড়িতে পুলিশি পাহারার বিশেষ কোনো কারণ নেই।

JA



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল