সিসিক নির্বাচনে ভোটকেন্দ্রে থাকবে ১৭৪৭টি সিসি ক্যামেরা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:১৯ AM

সিসিক নির্বাচনে ভোটকেন্দ্রে থাকবে ১৭৪৭টি সিসি ক্যামেরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৬/২০২৩ ০৬:২৮:৩৫ AM

সিসিক নির্বাচনে ভোটকেন্দ্রে থাকবে ১৭৪৭টি সিসি ক্যামেরা

সিসি ক্যামেরা


সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের ভোট কেন্দ্রে যাচ্ছে ইভিএমসহ ভোটের সরঞ্জামাদি।মঙ্গলবার (২০ জুন) সকাল থেকে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সরঞ্জামাদি বিতরণ  কার্যক্রম শুরু হয়। 

ইতোমধ্যে সিসিকের ভোটকেন্দ্রগুলোতে ১৭৪৭টি সিসি ক্যামেরা বসানো হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের জানান, এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম। সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করা গেলেও, বৈরি আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি কম হতে পারে বলে জানান তিনি।

ফয়সল কাদের আরও জানান, ভোটের দিন সকাল ৮টা থেকে টানা ৪টা পর্যন্ত ভোট হবে ইভিএমে এবং কেন্দ্রে ভোট পরিস্থিতি এবারও সিসি ক্যামেরায় তদারকি করবে কমিশন।

মঙ্গলবার সকাল ১১টায় নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স থেকে ইভিএমসহ নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরুর কথা থাকলেও প্রবল বৃষ্টির কারণে তা বাধাগ্রস্ত হয়।কেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম নিয়ে যেতে বেশ বেগ পেতে হয় প্রিজাইডিং কর্মকর্তাদের।

সিলেট সিটির নির্বাচনে মেয়র পদে আট জন, কাউন্সিলর পদে মোট ৩৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এই করপোরেশন নির্বাচনে ১৯০টি কেন্দ্রের মধ্যে ১৩২ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে জানান ফয়সল কাদের। সিটিতে ভোটকেন্দ্রে ১৭৪৭টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।

নির্বাচনে নিরাপত্তা তদারকি নিয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনার মুহাম্মদ মেহেদী হাসান জানান, এ নির্বাচনে প্রায় পাঁচ হাজার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। সিলেট সিটি নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ যথাযথভাবে কাজ করবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ