কুকুর হত্যা করায় আদালতে মামলা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

কুকুর হত্যা করায় আদালতে মামলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১১/২০২৩ ০২:০৮:১৩ পূর্বাহ্ন

কুকুর হত্যা করায় আদালতে মামলা

ফাইল ছবি


বরগুনায় কুকুর হত্যার দায়ে তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দিয়েছেন কুকুরের মালিক। অভিযোগটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

খাকবুনীয়া গ্রামে একটি পোষা কুকুরকে হত্যার অভিযোগে বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দিয়েছেন কুকুরের মালিক আনিসুর রহমান। আদালতের বিচারক মাহবুব আলম অভিযোগটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

কুকুরের মালিক আনিসুর রহমানের অভিযুক্ত আসামিরা হলেন মো. রাকিব পঞ্চায়েত (৩০), মো. মাওলা পঞ্চায়েত (৪৮), মো. আবু পঞ্চায়েত (৫৫)। অভিযুক্তদের সকলের বাড়ি বরগুনা সদর উপজেলার খাকবুনিয়া গ্রামে।

আনিসুর রহমানেরের আইনজীবী নেপোলিয়ন বলেন, অভিযুক্ত তিনজন আসামি পোষ্য কুকুরকে পিটিয়ে ও লোহার টেঁটা দিয়ে আঘাত করে হত্যা করেন। কুকুরটির পাঁচটি ছানা রয়েছে। আজ মঙ্গলবার সকালে কুকুর হত্যার অভিযোগে বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রাণীকল্যাণ আইন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন আনিসুর রহমান। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল