চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিএনপির মিছিল
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

অবরোধের সমর্থনে

চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিএনপির মিছিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১১/২০২৩ ১২:০৯:২৭ অপরাহ্ন

চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিএনপির মিছিল


বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে দেশব্যাপী চলছে অষ্টম দফার অবরোধ কর্মসূচি। চট্টগ্রামে অবরোধের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

তবে অবরোধের মধ্যেও চট্টগ্রাম মহানগরীর জনজীবন স্বাভাবিক রয়েছে। সড়কে যানবাহন চলাচল করছে অন্যসময়ের মতোই।

বুধবার (২৯ নভেম্বর) সকালে অবরোধের সমর্থনে মহানগরীর বন্দর লিংক রোড এলাকায় মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ। একই সময়ে নগরীর লালদীঘি ও আন্দরকিল্লা এলাকায় মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহমেদ উল আলম চৌধুরী রাসেলের নেতৃত্বে মিছিল করেছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। নগরীর পোর্ট কানেকটিং রোডে মিছিল করেছে মহানগর মহিলা দল। এতে চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাবেক প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটা নেতৃত্ব দেন।

একই সময়ে নগরীর পাহাড়তলী পুলিশবিট রেলগেট এলাকায় মিছিল করেছে পাহাড়তলী থানা যুবদল। চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি ফজলুল হক সুমন এ মিছিলের নেতৃত্ব দেন। একইভাবে পাহাড়তলী বার কোয়াটার এলাকায় মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এতে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজিবুল হক বাপ্পী নেতৃত্ব দেন। অবরোধের সমর্থনে নগরীর জিইসি মোড়-গরিব উল্লাহ শাহ মাজার এলাকায় থানা যুবদলের আহ্বায়ক হেলাল হোসেনের নেতৃত্বে মিছিল করে থানা ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা। নগরীর কালামিয়া বাজার এলাকায় বাকলিয়া থানা যুবদলের আহ্বায়ক মুছার নেতৃত্বে মিছিল করেছে থানা ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা।

অন্যদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক নেতৃত্বে ঝটিকা মিছিল করেছে সাতকানিয়া যুবদল। একই সময়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মিছিল করেছে দক্ষিণ জেলা ছাত্রদল। দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি মিছিলের নেতৃত্ব দেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল