গোয়াইনঘাটে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০৭ AM

গোয়াইনঘাটে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৬/২০২৩ ০৭:৩০:৫৬ AM

গোয়াইনঘাটে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন

বৃক্ষ রোপন কর্মসূচি


সিলেটের গোয়াইনঘাট উপজেলার গ্রামীণ ব্যাংক পূর্ব জাফলং শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন ও মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী-২০২৩ এর অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে গ্রামীণ ব্যাংক সিলেট জোন জৈন্তাপুর এরিয়ার আওতাধীন পূর্ব জাফলং শাখায় এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এসময় পূর্ব জাফলং শাখার শাখা ব্যাবস্থাপক লুতফর রহমান সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচীর উদ্বোধন করেন গ্রামীণ ব্যাংক সিলেট জোনের জোনাল ম্যানেজার শহীদুল আলম চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জোনের জোনাল অডিট অফিসার মোহাম্মদ মনির, জৈন্তাপুর এরিয়ার এরিয়া ম্যানেজার শাহজাহান চৌধুরী ও গ্রামীণ ব্যাংক পূর্ব জাফলং শাখার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। 

শেষে গ্রামীণ ব্যাংক পূর্ব জাফলং শাখার ১০ জন সন্মানিত সদস্যের মেধাবী (ছেলে-মেয়ে) শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এসময় উপস্থিত মেধাবী শিক্ষার্থীরা এসব শিক্ষাবৃত্তি পেয়ে অত্যন্ত খুশি হয়ে গ্রামীণ ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী