নির্বাচন পোস্টার
গোমড়ামুখো আকাশ, মেঘাচ্ছন্ন দিন। এরই মাঝে উৎসবমুখর পরিবেশে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ভোটগ্রহণ শুরু হয়েছে।
বুধবার(২১ জুন) সকাল ৮টা থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। একযোগে ১৯০টি কেন্দ্রে এই ভোট কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত।
গত কয়েক দিন ধরে সিলেটে বৃষ্টি হচ্ছে। আজ ভোটের দিনও বৃষ্টি হওয়ারসম্ভাবনা আছে। তবে এখন (সকাল ৯টা) পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি।
আজও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে সিলেটের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, সিলেটের আরও কয়েকদিন ভারী- এমনকি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
জৈন্তাবার্তা/এমকে




