ইভিএমে মানুষ উৎসব করে ভোট দিচ্ছেন: আনোয়ারুজ্জামান
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০৭ AM

ইভিএমে মানুষ উৎসব করে ভোট দিচ্ছেন: আনোয়ারুজ্জামান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১/০৬/২০২৩ ০৯:৩১:১৭ AM

ইভিএমে মানুষ উৎসব করে ভোট দিচ্ছেন: আনোয়ারুজ্জামান

পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে ভোট দিয়ে বাইরে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের সামনে এসব কথা বলার সময়


সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন- আমি অত্যন্ত খুশি যে, মানুষ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিচ্ছেন। ইভিএম একটি আধুনিক এবং উন্নত ব্যবস্থা। এই ইভিএমে মানুষ উৎসব করে ভোট দিচ্ছেন।

আনোয়ারুজ্জামান আরও বলেন- নৌকার বিজয়ের ব্যাপারে আমরা আশবাদী। আজ সকাল থেকে আবহাওয়া পরিস্থিতি বেশ ভালো। আমার দৃঢ় বিশ্বাস- সিলেটের সাড়ে ৪ হাজারের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ভোট শেষে নৌকা প্রতীকের বিজয় হবে। 

আনোয়ারুজ্জামান বলেন- ভোটে যদি আমি নির্বাচিত না হই তবে যে প্রার্থী নির্বাচিত হবেন তার কাছে আমি প্রথম ফুল নিয়ে যাবো। আমার দল আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং চর্চা করি।

বুধবার (২১ জুন) সকাল ৮টা ২০ মিনিটে মহানগরের ৮ নং ওয়ার্ডের পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে ভোট দিয়ে বাইরে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের সামনে এসব কথা বলেন।  

সিলেটে আজ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী