কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ জাপা প্রার্থী বাবুলের
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০৫ AM

কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ জাপা প্রার্থী বাবুলের

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১/০৬/২০২৩ ১০:৫২:৪৯ AM

কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ জাপা প্রার্থী বাবুলের

কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ জাপা প্রার্থী বাবুলের


সিলেট সিটি করপোরেশন নির্বাচন বিভিন্ন কেন্দ্র থেকে লাঙ্গল প্রতীকের এজেন্ট বের করে দেয়ার অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল। বুধবার (২১ জুন) সকালে তিনি তার ভোট প্রদান শেষে এমন অভিযোগ করেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে তিনি এ মহানগরের পশ্চিম সুবিদবাজারস্থ আনন্দ নিকেতন স্কুল কেন্দ্রে তিনি তার ভোট প্রদান করেন।

ভোট প্রদান শেষে তিনি নির্বাচনে পেশিশক্তির ব্যবহার করা হচ্ছে। আমার এজেন্টদের অনেক কেন্দ্র থেকে বের করে দেয়া হচ্ছে। আমার ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে সুষ্ঠু ভোট সম্ভব হবে না।

তবে কোন কোন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া হচ্ছে তা সুনির্দিষ্টভাবে জানাতে পারেননি তিনি।

এই নির্বাচনকে নীল নকশার নির্বাচন উল্লেখ করে বলেন, প্রশাসন, নির্বাচন কমিশন সব নৌকার প্রার্থীর পকেটে। তাই তাদের অভিযোগ দিয়ে কোন লাভ নেই। এখনো সুষ্ঠু ভোট হলে লাঙ্গল বিপুল ব্যবধানে জয়লাভ করবে।

বুধবার সকাল ৮ টা থেকে নগরের ৪২টি ওয়ার্ডের ১৯০টি কেন্দ্রের ৩৬৪ টি বুথে একযোগে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী