নবীগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে ইমাম কারাগারে
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৪ AM

নবীগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে ইমাম কারাগারে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৩ ০২:৩৪:০৫ AM

নবীগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে ইমাম কারাগারে

নবীগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে ইমাম কারাগারে


হবিগঞ্জের নবীগঞ্জে গজনাইপুর ইউনিয়নে শিশুকে ধর্ষণের ঘটনায় ইমাম আবু তাহের (৩২) কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৯ জুন) দুপুরে নবীগঞ্জ থানা পুলিশ গ্রেফতার আবু তাহেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।তিনি গজনাইপুর ইউনিয়নের মাহমদপুর গ্রামের একটি মসজিদের ইমাম ও আব্দুস সোবহানের ছেলে।ো

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বুধবার(৭ জুন) সকালে প্রতিদিনের ন্যায় মাহমদপুর গ্রামের জামে মসজিদে আরবি পড়তে যায় স্থানীয় প্রতিবন্ধী এক শিশু।এক পর্যায়ে মসজিদের বাথরুমে ওই প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করে মসজিদের ইমাম।পরে ওই প্রতিবন্ধী শিশু বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারকে অবগত করে।

বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যায় খবর পেয়ে গোপলার বাজার (তদন্ত) কেন্দ্রের পুলিশ পরিদর্শক সামছুউদ্দিন খানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে ভুক্তভোগী ওই কিশোরীর বক্তব্য গ্রহণ করেন। পরে রাতে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত আবু তাহেরকে আটক করে

শুক্রবার ভুক্তভোগী প্রতিবন্ধী শিশুর পিতা অভিযুক্ত আবু তাহেরকে আসামী করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। দুপুরে আবু তাহেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।অভিযুক্ত আবু তাহেরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর প্রথম ফেনী সফর, থাকছে একাধিক কর্মসূচি
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী