ক্রাচে ভর করে এসে ভোট দিলেন ওহিদা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০৮ AM

ক্রাচে ভর করে এসে ভোট দিলেন ওহিদা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১/০৬/২০২৩ ১১:১৯:০৮ AM

ক্রাচে ভর করে এসে ভোট দিলেন ওহিদা

ক্রাচে ভর করে এসে ভোট দিলেন ওহিদা


জন্মগতভাবে পায়ে সমস্যা সাগরদীঘি পাড়  এলাকার বাসিন্দা ওহিদা বেগম। হাঁটতে পারেন না, চলাফেরা করেন ক্রাচে ভর দিয়ে। সেই ক্রাচে ভর দিয়ে এসে ৬০ বছর বয়সী ওহিদা সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন। তিনি প্রথমবার ইভিএমে ভোট দিয়ে খুশি।

নগরের পশ্চিম সুবিদবাজার আনন্দ নিকেতন স্কুল কেন্দ্রে সকাল নয়টায় ভোটের লাইনে দাঁড়িয়েই ওহিদা বেগম জানান, প্রথম ইভিএম ভোট দিয়ে ভালোই লাগছে। শান্তি মতো ভোটটা দিয়েছি। এমন ভোট যেন সবাই দিতে পারে, আমি এটুকু আশা করি। সবাই যেন ভোটটা শান্তি মতো দিয়ে আসে।

সকাল ৮টা থেকে সিলেট সিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে। 

কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটগ্রহণ শুরুর আগেই সকাল ৭টা থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন ভোটাররা। ইভিএম-এ ভোট দেওয়া নিয়ে এক ধরণের কৌতুহল কাজ করছে তরুণ ভোটারদের মধ্যে। বিপুল উৎসাহ উদ্দীপনায় ভোট দিচ্ছেন নারী-পুরুষ ভোটাররা। 

এসময় দেখা যায়, পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটার বেশী।

এবারের সিসিক নির্বাচনে ভোটকেন্দ্র ১৯০টিএর মধ্যে  ১৩২ কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী