বাংলাদেশে এ প্রথম ইভিএমে ভোট দিলাম, খুব ভালো লাগছে
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৩৯ PM

বাংলাদেশে এ প্রথম ইভিএমে ভোট দিলাম, খুব ভালো লাগছে

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১/০৬/২০২৩ ১১:৩১:৩১ AM

বাংলাদেশে এ প্রথম ইভিএমে ভোট দিলাম, খুব ভালো লাগছে

ভোট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন


সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বন্দর বাজার এলাকার দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। 

২১ জুন বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও পররাষ্ট্রমন্ত্রী কেন্দ্রে আসেন ৯টা ৫০ মিনিটে, ভোট দেন ১০টায়। ভোট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। 

এসময় ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি খুবই আনন্দিত। আজকের পরিবেশটা অনেক সুন্দর। বৃষ্টি হলে ভোট কেন্দ্রে আসতে সমস্যা হতো। এখনও বৃষ্টি শুরু হয়নি। এ ব্যাপারটা খুব ভালো লেগেছে। তবে কেন্দ্রে পুরুষদের চেয়ে নারীদের সংখ্যা বেশি।

প্রথমবার ইভিএমে ভোট দিলেন পররাষ্ট্রমন্ত্রী। এ অভিজ্ঞতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি আগে আমেরিকায় ইভিএমে ভোট দিয়েছি। তবে বাংলাদেশে এ প্রথম ইভিএমে ভোট দিলাম। এতে খুব ভালো লাগছে।

মন্ত্রী বলেন, বিএনপির আমলে প্রচুর ভুয়া ভোট পড়তো। আমরা ইভিএম পদ্ধতি এনে ভুয়া ভোট বন্ধ করে দিয়েছি।

কেন্দ্রে ভোটার কম থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটের লোকজন একটু দেরিতে ঘুম থেকে ওঠেন। তারা আসবেন, দুপুর ১টার পর দেখবেন, অনেক মানুষ ভোট দিতে আসছেন।

কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি উল্লেখ করে আব্দুল মোমেন আরও বলেন, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে নির্বাচন প্রক্রিয়ার কাজ চলছে। যারা হারবেন বা জিতবেন প্রত্যেকের জন্যই শুভকামনা। আমরা আশা করি, আওয়ামী লীগ জিতবে, আমাদের জয় হবে।

ইভিএমে প্রথমবারের মতো সিলেটে নির্বাচন হচ্ছে। সিসিক নির্বাচনে মোট কেন্দ্র ১৯০টি। এর মধ্যে স্থায়ী ভোটকক্ষ ১ হাজার ৩৬৭টি এবং অস্থায়ী ৯৫টি। এখানে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন।

সিসিক নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৮ জন। এরই মধ্যে নির্বাচন বর্জন করে মাঠ ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। এছাড়া দলীয় মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল ও জাকের পার্টির মো. জহিরুল আলম।

অন্যদিকে কাউন্সিলর পদে ৩৬০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ২৭৩ জন সাধারণ ওয়ার্ডে এবং সংরক্ষিত ওয়ার্ডে (নারী কাউন্সিলর) ৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার