ছেলের কোলে করে কেন্দ্রে এসে ভোট দিলেন নূরজাহান
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৩৭ PM

ছেলের কোলে করে কেন্দ্রে এসে ভোট দিলেন নূরজাহান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১/০৬/২০২৩ ০১:০৯:০৬ AM

ছেলের কোলে করে কেন্দ্রে এসে ভোট দিলেন নূরজাহান

ছেলের কোলে করে কেন্দ্রে এসে ভোট দিলেন নূরজাহান


বয়সের ভারে ন্যুব্জ নূরজাহান বেগম (৭২), হাঁটতে পারেন না। তবে সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দেওয়ার ইচ্ছা আছে। মায়ের সেই ইচ্ছা পূরণ করতে কোলে করে নূরজাহান বেগমকে কেন্দ্রে নিয়ে আসেন ছেলে সুমন আহমেদ।

২১ জুন বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট সিটি কর্পোরেশন(সিসিক) নির্বাচনে নগরীর জামেয়া ইসলামিয়া দারুল আরকাম মাদ্রাসা ভোটকেন্দ্রে এ দৃশ্য দেখা যায়।

ভোটকেন্দ্রের মাঠে কথা হয় নূরজাহানের সঙ্গে। তিনি বলেন, যতবার ভোট হয়েছে, ততবারই তিনি ভোট দিয়েছেন।

ছেলে সুমন আহমেদ বলেন, তার মা একজন গৃহিনী। তিনি কখনো ভোট দেয়া থেকে বিরত থাকেননি। সকালে ঘুম থেকে উঠেই ভোট দেয়ার কথা বলেছেন। মায়ের আবদার রক্ষা করতেই তাকে ভোট কেন্দ্রে নিয়ে এসেছি।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার সিলেট সিটি করপোরেশনের বর্ধিত ১৫টি ওয়ার্ডসহ ৪২টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪২টি ওয়ার্ডে ভোটার রয়েছেন ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ৫৪ হাজার ৩৬৩ জন এবং নারী ভোটার রয়েছেন ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন। নির্বাচনে ভোটকেন্দ্র রয়েছে ১৯০টি। ভোটকক্ষ রয়েছে ১ হাজার ৩৬৭টি। নির্বাচনে সব কটি ভোটকেন্দ্র ও ভোটকক্ষ থাকবে সিসি ক্যামেরার আওতাধীন।

এর মধ্যে নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে ১ জন করে মোট ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রতিটি কেন্দ্রে ১৪ জন করে আনসার সদস্য, ৫ জন করে পুলিশ সদস্য থাকবেন। এর বাইরে পুলিশ ও র‍্যাবের আলাদা স্ট্রাইকিং ফোর্স নির্বাচনের দিন মোতায়েন থাকবে। ১০ প্লাটুন বিজিবি নির্বাচনের মোতায়েন থাকবে। তাদের সঙ্গে থাকবেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচনসংশ্লিষ্ট যেকোনো অপরাধের তাৎক্ষণিক বিচারকাজ সম্পন্নের জন্য মাঠে রয়েছে ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ