নাসুমকে চড় মারা প্রসঙ্গে মুখ খুললেন হাথুরু
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৯ PM

নাসুমকে চড় মারা প্রসঙ্গে মুখ খুললেন হাথুরু

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৬/১২/২০২৩ ০৫:৩৮:২৫ AM

নাসুমকে চড় মারা প্রসঙ্গে মুখ খুললেন হাথুরু

চন্ডিকা হাথুরুসিংহে।


চায়ের দেশ সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাসগড়া জয়ের পর ঢাকায় সিরিজ নিশ্চিতের লক্ষ্য বাংলাদেশের। দ্বিতীয় ও শেষ টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দলের পরিকল্পনাসহ নানা বিষয়ে কথা বলার ফাঁকেই নাসুম প্রসঙ্গ উঠতেই তেলে-বেগুণে জ্বলে উঠেন হাথুরু। এ সময় ‘রাবিশ’ ও ‘বুলশিট’-এর মতো শব্দ বলতে শোনা যায় তাকে। 

ভারতে ব্যর্থতায় ভরা বিশ্বকাপের পর আলোচনায় নাসুম ইস্যু। টুর্নামেন্ট চলাকালীন সময়ে টাইগার এই ক্রিকেটারকে ‘শারিরীক হেনস্থার’ অভিযোগ উঠেছে খোদ হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে। যা গণমাধ্যমে প্রকাশ হতেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন লঙ্কান এই কোচ। 

সংবাদ সম্মেলন শেষে 'নাসুমকে চড় মারা' প্রসঙ্গে প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই জ্বলে ওঠে হাথুরু বলেন, 'যারা আমাকে একটু হলেও জানে, তারা জানে এরকম কিছু করার মতো মানুষ আমি কিছুতেই নই।

বাংলাদেশের মিডিয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন হাথুরু। বললেন, 'আপনাদের মিডিয়ার মান খুবই নিম্ন পর্যায়ের।' এরপর একজন সরাসরি প্রশ্ন করেন নাসুমকে চড় মারা নিয়ে, জবাবে হাথুরুর জবাব, 'তুমি কী পাগল হয়েছো?' 

সেদিন আসলে কী ঘটেছিল, এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেন, 'কী ঘটেছে আমি জানিই না! যারা সেদিন সেখানে উপস্থিত ছিল, তাদের জিজ্ঞাসা করুন। বুলশিট।'

ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালান ইউনুস এ বিষয়ে বলেন, ‘যেহেতু (বিশ্বকাপ ব্যর্থতার) একটি কমিটি তদন্ত শুরু করে দিয়েছে, তাই এখন কোনো মন্তব্য করতে চাচ্ছি না। ও রকম কিছু (নাসুমকে চড় মারার ঘটনা) ঘটে থাকলে নিশ্চয়ই তদন্তে বেরিয়ে আসবে। বিশ্বকাপের সময় কলকাতায় থাকার সময় এটা শুনেছিলাম। ওটা চড় ছিল নাকি ধাক্কা বা অন্য কিছু, তা আমরা স্পষ্ট জানতাম না। তা ছাড়া ওখানে দলের সঙ্গে টিম ডিরেক্টর এবং ম্যানেজারও ছিলেন। কিছু ঘটে থাকলে তাদের জানার কথা। নিউজিল্যান্ড ম্যাচের পর আরো দুই ম্যাচ হয়ে যাওয়ার পরও কেউ (দলের) কিন্তু কোনো অভিযোগ করেনি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে শ্রমমন্ত্রীর ইসিজি মেশিন প্রদান ও বৃক্ষরোপণ
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির