মহাখালী রয়েল ফিলিং স্টেশনে আগুন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

মহাখালী রয়েল ফিলিং স্টেশনে আগুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১২/২০২৩ ০৮:৪৩:০২ পূর্বাহ্ন

মহাখালী রয়েল ফিলিং স্টেশনে আগুন

ছবি: সংগৃহীত


রাজধানীর মহাখালী রয়েল ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৬ ডিসেম্বর) রাত ৭টা ৫৩ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠিয়েছে ফায়ার সার্ভিস। তবে সর্বশেষ রাত সোয়া আটটার খবর অনুযায়ী যানজটের কারণে ফায়ার সার্ভিসের ইউনিট দুটি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আমরা খবর পেয়েছি মহাখালী রয়েল ফিলিং স্টেশনে আগুনের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

 তবে রাস্তায় যানজটের কারণে এখনো পৌঁছাতে পারেনি। আগুনের কারণ ও হতাহত সম্পর্কে তাই প্রাথমিকভাবে কোনো তথ্য দিতে পারেননি রোজিনা আক্তার।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল