আলোচনায় থাকা নাসুমের পরপর দুই ম্যাচে ৫ উইকেট
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩৮ PM

আলোচনায় থাকা নাসুমের পরপর দুই ম্যাচে ৫ উইকেট

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৭/১২/২০২৩ ০৮:৩৪:০০ AM

আলোচনায় থাকা নাসুমের পরপর দুই ম্যাচে ৫ উইকেট

ছবি : সংগৃহিত


আলোচনায় থাকা নাসুম আহমেদ বল হাতে ৫ উইকেট পেয়েছেন। বৃহস্পতিবার বিসিএলের তৃতীয় দিনে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্পিন ঘূর্ণিতে ৫ উইকেট পেয়েছেন ইষ্ট জোনের এই স্পিনার। প্রথম শ্রেণির ক্রিকেটে টানা দুই ম্যাচে ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ পেলেন বাঁহাতি এই স্পিনার। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) সাউথ জোনের বিপক্ষে ইস্ট জোনের হয়ে আজ এই কীর্তি গড়েন নাসুম।

চট্টগ্রামে নাসুমের দুর্দান্ত বোলিংয়ে ১২১ রানের লিড নিয়ে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিন শেষ করেছে ইস্ট জোন। প্রথম ইনিংসে ৪০২ রান করা দলটি সাউথ জোনকে গুটিয়ে দিয়েছে ২৮২ রানে। পরে ব্যাটিংয়ে নেমে ভালো অবস্থায় নেই ইস্ট জোনও। ১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছে তারা।

এদিন ৭৫ রানে ৫ উইকেট নিয়েছেন নাসুম। ত্রিশ ম্যাচের প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার দশম ৫ উইকেট। জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের ম্যাচে ৩৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই স্পিনার।

ফজলে মাহমুদের সঙ্গে অবিচ্ছিন্ন ৭০ রানের জুটিতে দিন শুরু করা মোহাম্মদ মিঠুনকে ফিরিয়ে দেন নাসুম। ১ রানের জন্য পঞ্চাশ ছুঁতে পারেননি মিঠুন। পরে দ্রুত আরো তিন উইকেট তুলে নেন পেসার রেজাউর রহমান রাজা। মইন খান ও মাহমুদের ৭৪ রানের জুটি ভাঙেন নাসুম, ফেরান মইনকে। ৮১ রান করা মাহমুদও তার শিকার। তানভির ইসলাম ও আল আমিন হোসেনকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন নাসুম।

১২০ রানের লিড পেয়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে স্বস্তিতে নেই সাউথ জোন। আল আমিন এক ওভারে করে নেন এক উইকেট। শেখ মেহেদি হাসান ২ ওভারে নেন দুটি। তারা কেউই কোনো রান দেননি।

সিলেটে প্রথম রাউন্ডের অন্য ম্যাচে বৃষ্টির বাধায় আজ মাঠে গড়ায়নি বল। নাঈম ইসলামের সেঞ্চুরির সৌজন্যে প্রথম ইনিংসে ২৮১ রান করেছে সেন্ট্রাল জোন। জবাবে জবাবে তাওহিদ হৃদয়ের অপরাজিত ১৩২ রানে নর্থ জোনের সংগ্রহ ৮ উইকেটে ২৩৬। তারা এখনও পিছিয়ে ৪৫ রানে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে