২১ জুন রাত ৯টার দিকে সিলেটের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিজের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেটবাসীর ভালোবাসার ঋণ শোধ হওয়ার নয় বলে মন্তব্য করেছেন সিটি নির্বাচনে জয়ী হওয়া আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেছেন, সিলেট বাসী এবং আওয়ামী লীগ সভানেত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা জীবন দিয়ে হলেও পালন করবো।
২১ জুন রাত ৯টার দিকে সিলেটের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিজের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি তার নির্বাচনী প্রচারনায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কাজ করায় স্থানীয় এবং কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ঐক্যবদ্ধ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগকে নিজের বিশাল জয় উৎসর্গ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
সিলেটের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সিলেট সিটি কর্পোরেশনের নগর পিতা নয়, সেবক হিসাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। আমিও তা হতে চেয়েছি এবং আপনাদের কাছে এসেছি। সিলেটবাসী আমাকে যে ভালোবাসা জানিয়েছেন, আপন করে গ্রহণ করেছেন, সেই ঋণ জীবনে শোধ হওয়ার নয়। তবে আমি আমার উন্নয়ন তৎপরতা, সেবা আর ইশতেহার ঘোষিত ২১ দফা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতিদান দেয়ার চেষ্টা করবো। আমি আমার ইশতেহার শতভাগ না পারলেও অবশ্যই অন্তত ৯০ ভাগ বাস্তবায়ন করতে পারবো। তবে সেজন্য অবশ্যই সিলেট জেলা ও মহানগর আওযামী লীগ নেতৃবৃন্দের পরামর্শ ও সহযোগীতা প্রয়োজন। আমি আপনাদের স্নেহ ভালোবা চাই। চাই আমাদের এই আধ্যাত্মিক পূণ্যভূমিকে একটি স্মার্ট ক্লিন ও তিলোত্তমা নগরী হিসাবে গড়ে তুলতে। একাজে আমি আমার নেতৃৃবৃন্দের আন্তরিক সহযোগীতা চাই।
তিনি তার উপর আস্তা রাখার জন্য প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, তার বোন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য জেবুন্নেসা হক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তাঁতীলীগ স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংঠনের নেতৃবৃন্দ, সিলেটের ৪ লাখ ৬৭ হাজার ভোটরসহ সর্বস্থরের জনসাধারণের প্রতি তার কৃতজ্ঞতা জানান।
জৈন্তাবার্তা/এমকে




