সিসিক নির্বাচন : জামানত বাজেয়াপ্ত হচ্ছে ৫ মেয়র প্রার্থীর
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০৯ AM

সিসিক নির্বাচন : জামানত বাজেয়াপ্ত হচ্ছে ৫ মেয়র প্রার্থীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৬/২০২৩ ০৫:৩৪:৩৬ AM

সিসিক নির্বাচন : জামানত বাজেয়াপ্ত হচ্ছে ৫ মেয়র প্রার্থীর

ফাইল ফটো


সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ৫ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।ফলাফলে বৈধ ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় তাঁরা জামানত হারাচ্ছেন।

জামানত হারানো মেয়র প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান (হাতপাখা), আব্দুল হানিফ কুটু (ঘোড়া), মোহাম্মদ ছালাউদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট), জহিরুল আলম (গোলাপ ফুল) ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ)।

এর আগে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণা করা হয় রাতে। ঘোষিত ফলে ১৯০টি কেন্দ্রে আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট। আনোয়ারুজ্জামান চৌধুরী ৬৫ হাজার ৫১৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

এছাড়া মেয়র পদে স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ শাহ জাহান মিয়া (বাস) ২৯ হাজার ৬৮৮ ভোট পেয়েছেন।

আর জামানত হারানো প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান (হাতপাখা) ১২ হাজার ৭৯৪ ভোট, স্বতন্ত্র আব্দুল হানিফ কুটু (ঘোড়া) ৪ হাজার ২৯৬ ভোট, মোহাম্মদ ছালাউদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট) ২ হাজার ৬৪৮ ভোট, স্বতন্ত্র জহিরুল আলম (গোলাপ ফুল) ৩ হাজার ৪০৫ ভোট ও স্বতন্ত্র মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ) ২ হাজার ৯৫৯ ভোট পেয়েছেন।

তবে আগেই ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মাহমুদুল হাসান ভোট বর্জনের ঘোষণা দেন।

রিটার্নিং কর্মকর্তার তথ্য মতে, জামানত রক্ষায় প্রার্থীদের মোট ভোটের ৮ ভাগের এক অংশ পেতে হয়। সে হিসেবে পাঁচজন প্রার্থী জামানত রক্ষার মতো ভোট পাননি।


জৈন্তা বার্তা/ এসটি



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী