হলো না ইতিহাস, আশা জাগিয়ে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪০ PM

হলো না ইতিহাস, আশা জাগিয়ে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯/১২/২০২৩ ০৪:৪৭:১৬ AM

হলো না ইতিহাস, আশা জাগিয়ে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

হলো না ইতিহাস, আশা জাগিয়ে স্বপ্নভঙ্গ বাংলাদেশের।


প্রথম টেস্ট সিরিজ জয় হলো না বাংলাদেশের। হলো না ইতিহাস, আশা জাগিয়ে স্বপ্নভঙ্গ বাংলাদেশের। এবার ঘরের মাটিতে কিউইদের বিপক্ষে প্রথম টেস্ট জিতে ইতিহাস রচনার দ্বারপ্রান্তে ছিল টাইগাররা। নিউজিল্যান্ডর বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের দৃশ্যপটও মিরপুরে চতুর্থ দিন তৈরি করেছিল টাইগাররা। ১৩৭ রানের জয়টাকেও একসময় নিউজিল্যান্ডের জন্য কঠিন করে ফেলেছিলেন বাংলাদেশের স্পিনাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছিল কিউই ব্যাটাররা। তবে সপ্তম উইকেট জুটিতে গ্লেন ফিলিপস আর মিচেল স্যান্টনারের ৭০ রানের জুটিতে ৪ উইকেটের জয় পায় কিউইরা। এতে ম্যাচে জয়ের পাশাপাশি টেস্ট সিরিজ ১-১ এ ড্র করে কিউইরা।

চায়ের দেশ সিলেটে প্রথম টেস্ট জিতে সিরিজ জয়ের লক্ষ্যে মিরপুরে মাঠে নেমেছিল টাইগাররা। টস জিতে ব্যাটিং নেন আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে দ্বিতীয়বারের মতো অধিনায়কত্ব করা নাজমুল হাসান শান্ত। আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুটা যেমন করা দরকার ছিল তার কোনো কিছুই হয়নি। উল্টো ব্যাটিং বিপর্যয়ে প্রথম ইনিংসে মাত্র ১৭২ রান করতে পারে বাংলাদেশ। জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পরে কিউইরা। তারপরও ফিলিপসের ৮৭ রান এবং লোয়ার অর্ডারে ব্যাটারদের দৃড়তায় ৮ রানের লিড নিয়ে ১৮০ রানে শেষ হয় তাদের ইনিংস।

এরপর ব্যাট করতে নেমে বড় লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় লক্ষ্য থেকে ছিটকে যায় বাংলাদেশ। তবে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নিয়েছেন টাইগার ওপেনার জাকির হাসান। তার ফিফটিতে ভর দিয়েই লড়াকু পুঁজি সংগ্রহ করেছে শান্ত বাহিনীরা। শেষ পর্যন্ত ১৪৪ রানে বাংলাদেশের ইনিংস থামলে ১৩৬ রানের লিড পায় টাইগাররা।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দেওয়া ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। দুই ওপেনার ডেভন কনওয়ে ও টম লাথাম ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত হানেন শরিফুল ইসলাম। শরিফুলের পেসে পরাস্ত হয়ে লেগ বিফরের ফাঁদে পড়েন কনওয়ে। আউট হওয়ার আগে ২ রান করেন তিনি।

দ্বিতীয় উইকেটে ব্যাট হাতে ক্রিজে আসেন কেন উইলিয়ামসন। কিন্তু তিনিও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ডাউন দ্য উইকেটে খেলতে এসে তাইজুলের বলটি মিস করেন। পরে সেই সুযোগে স্ট্যাম্পিং করেন সোহান। এরপর বাইশ গজে নিজেদের মেলে ধরার আগেই সাজঘরের পথ ধরেছেন হেনরি নিকোলস । নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছে কিউইরা।

এরপর টম লাথামের সঙ্গী হন ড্যারিল মিচেল। এই জুটিতেই ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা সাজায় কিউইরা। তবে খুব একটা পার্থক্য গড়তে পারেননি লাথাম-মিচেল। মিরাজের হাতেই বিদায় নেন লাথাম। ৬০ বল খেলে ফেলা লাথাম প্রথম স্লিপে শান্তর হাতে ক্যাচ দেওয়ার আগে করেন ২৬ রান।

এমন হতাশার পর টম ব্লান্ডেল এসে সেটি আরও বাড়িয়ে দেন। মিরাজের আগের ওভারেই ব্লান্ডেলের সাজঘরে ফেরা হয়ে যেত। অল্পের জন্য এলবিডব্লিউ থেকে বেঁচে যাওয়া ব্লান্ডেলকে পরের ওভারে সোহানের গ্লাভসে ক্যাচ বানিয়ে ফেরান তাইজুল।

এদিকে প্রথম ইনিংসে ভয়ংকর হয়ে ওঠা গ্লেন ফিলিপস এবার ফিরতে পারতেন ডাক হয়ে। যদি না স্লিপে থাকা নাজমুল হোসেন শান্তর হাত থেকে ক্যাচটা ফস্কে যেত। তবে শান্ত তৃপ্তি পেলেন মিচেলের ক্যাচ লুফে নিয়ে। মিরাজের বলেই রিভার্স সুইপ খেলতে গিয়ে ব্যাটে পাননি বল, এর আগেই তার গ্লাভসে হালকাভাবে স্পর্শ করে যায়।

আম্পায়ার বুঝতে না পারলেও বাংলাদেশ দল মাতে উদযাপনে। এরপর শান্ত রিভিউ নিয়ে ১৯ রান করে ফেলা মিচেলের আউট নিশ্চিত করেন। ৬৯ রানের আগেই ৬ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। সপ্তম উইকেটে গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনার ২১ রানের জুটি গড়ে চা বিরতিতে যায়।

তৃতীয় সেশনে মাঠে নেমেই জয়ের জন্য প্রয়োজন বাকি ৪৭ রান তুলে নেয় ফিলিপস-স্যান্টনার জুটি। ৪০ ওভারেই জয় তুলে নিয়ে মিরপুর টেস্টে জয়ের স্বাদ পেয়ে যায় নিউজিল্যান্ড। এতে টেস্ট সিরিজ সমতায় শেষ হলো। আরো একবার টেস্ট সিরিজ জয়ের আশা জাগিয়ে স্বপ্নভঙ্গ বাংলাদেশের। পুরো ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স ও বল হাতে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হন গ্লেন ফিলিপস।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে