৭১ টিভিকে মুশফিকের আইনি নোটিশ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

মনগড়া স্পট ফিক্সিংয়ের নিউজ

৭১ টিভিকে মুশফিকের আইনি নোটিশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯/১২/২০২৩ ০৫:৩৫:৩৬ পূর্বাহ্ন

৭১ টিভিকে মুশফিকের আইনি নোটিশ


অসত্য, মনগড়া, উদ্দেশ্য-প্রণোদিত তথ্য পরিবেশনের দায়ে আইনজীবীর মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভিকে আইনি নোটিশ পাঠিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম।

মুশফিকুর রহিমের পক্ষ থেকে নোটিশটি শনিবার ইমেইলের মাধ্যমে পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেলিভিশন চ্যানেলটির হেড অফ নিউজ, ক্রীড়া সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদকের কাছে বিষয়ের নিষ্পত্তি চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ চলাকালীন গত ৬ ডিসেম্বর বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটকে কেন্দ্র করে ‘মিরপুর টেস্টে স্পট ফিক্সিংয়ের গন্ধ! সন্দেহ সিনিয়র ক্রিকেটারের দিকে!’— শিরোনামে একটি প্রতিবেদন ৭১ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান খেলাযোগের ফেসবুক পেজ ও ইউটিউবে প্রচার করা হয়। প্রতিবেদনে মুশফিকের আউট নিয়ে মনগড়া, অসত্য, উদ্দেশ্য-প্রণোদিত তথ্য পরিবেশন করে তাঁর দীর্ঘ ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ওপর কালিমা লেপন করা হয়েছে এবং তাঁর সুনাম ক্ষুন্ন করা হয়েছে। প্রতিবেদনটি এমন সময়ে করা হয়েছে যখন বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট চলছে। এই প্রতিবেদনের কারনে মুশফিকুর রহিম পারিবারিক, সামাজিক ও ব্যক্তি পর্যায়ে সুনাম ক্ষুন্নের শিকার হয়েছেন এবং তিনি এই বিকৃত তথ্য সম্বলিত প্রতিবেদনের কারনে মানসিকভাবে বিধ্বস্ত সময় পার করেছেন ।

নোটিশে চারটি বিষয়ে ৪৮ ঘন্টার মধ্যে নিষ্পত্তি চাওয়া হয়েছে। প্রথমটি হলো- অতি সত্ত্বর ইউটিউবসহ অন্যান্য প্লাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অসত্য ও মনগড়া প্রতিবেদনটি সরিয়ে ফেলা।

ভুল ও অসত্য এবং মানহানিকর তথ্য সম্বলিত প্রতিবেদনের জন্য ৭১ টেলিভিশনকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনাসহ তাদের চ্যানেলে এই সংক্রান্ত প্রতিবেদনও প্রচার করতে বলা হয়েছে নোটিশে। এছাড়া সংশ্লিষ্ট প্রতিবেদক সাইফুল রূপককে ভবিষ্যতে এমন অসত্য ও মনগড়া প্রতিবেদন না করার বিষয়ে সতর্ক করা হয়েছে মর্মে মুশফিকুর রহিমকে লিখিত ভাবে ৭১ টেলিভিশন কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

নোটিশে সব ধরনের অপরাধের বিষয়টি উল্লেখ করে প্রতিকার না পেলে ফৌজদারি ও ক্ষতিপূরন আদায়ের দেওয়ানী আদালতে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

৭১ টিভি অবশ্য এরই মধ্যে তাদের বিতর্কিত প্রতিবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নিয়েছে। এ নিয়ে দুঃখও প্রকাশ করেছে তারা।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক