নির্বাচনের পর সিলেটে ফিরল লোডশেডিং
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০৭ AM

নির্বাচনের পর সিলেটে ফিরল লোডশেডিং

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩/০৬/২০২৩ ০১:৫২:১১ AM

নির্বাচনের পর সিলেটে ফিরল লোডশেডিং

প্রতীকী ছবি


সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের আগে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সাথে মোবাইল ফোনে কথা বলে সিলেটের বিদ্যুতের ঘাটতি পূরণে অনুরোধ জানান। সেই অনুরোধে সাড়াও দিয়েছিল বিদ্যুৎ বিভাগ। বুধবার সেই ভোটযুদ্ধে জয় পেয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। তবে ভোটের পরদিন বৃহস্পতিবার সকাল থেকেই সিলেট শহরে ফের শুরু হয়েছে লোডশেডিং। লোডশেডিং বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী।

এর আগে জ্বালানি সংকটে গত মাসের শেষ দিক থেকে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং শুরু হয়। এসময় সিলেটের বিভিন্ন উপজেলাও দিনের বেশরিভাগ সময় বিদ্যুৎহীন থাকতো। তবে ব্যক্তিক্রম ছিলো সিলেট নগর। প্রায় ২০ দিন লোডশেডিং মুক্ত ছিল নগরী।

নগরের খুলিয়াটুলার বাসিন্দা পায়েছ আহমেদ বলেন, ভোটের আগের কয়েকদিন বেশ ভালোই কেটেছিল তখন কোনো লোডশেডিং ছিল না। তবে ভোটের পরের দিন থেকেই আবার লোডশেডিং শুরু হল। আমাদের ভোট নেয়া হয়ে গেছে, আওয়ামী লীগের জয় হয়েছে, এখন আর আমাদের খবর রাখার দরকার নেই তাদের। তাই লোডশেডিং শুরু করেছে।

নগরের কুয়ারপাড় এলাকার আরেক বাসিন্দা তাফদিল আহমেদ জানান জানান, সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত প্রত্যেকবার আধা ঘণ্টার বেশি সময় ধরে চারবার লোডশেডিং হয়েছে।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্র জানায়, কয়েকটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র বন্ধ থাকায় সারা দেশেই লোডশেডিং করতে হচ্ছে। সিলেটও দেশের বাইরে নয়। যে পরিমাণ বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী গ্রাহকদের সরবরাহ করা হচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং হচ্ছে।

এ ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী ফজলুল করিম বলেন, তাঁর অধীনে থাকা এলাকায় গ্রাহক আছেন প্রায় ৭২ হাজার। আজ গ্রাহকদের চাহিদা ছিল ৩০ মেগাওয়াট। বিপরীতে সরবরাহ প্রায় ১০ মেগাওয়াট বিদ্যুৎ কম পাচ্ছেন তিনি। 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ অঞ্চল-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ ই আরেফিন বলেন, বৃহস্পতিবার গ্রাহকের চাহিদা ছিল ২৮ দশমিক ২ মেগাওয়াট। সেখানে তিনি ১৪ দশমিক ৬ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছেন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিক্রয় ও বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির বলেন, বিদ্যুতের চাহিদা ও সরবরাহে ঘাটতি থাকায় লোডশেডিং হচ্ছে। দেশের কয়েকটি উৎপাদনকেন্দ্র বন্ধ থাকায় সরবরাহে এমন সমস্যা হচ্ছে বলে জানান তিনি। তবে তা দ্রুত সমস্যার সমাধান হবে। সেই সঙ্গে বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক হবে। নির্বাচনের পর লোডশেডিং হওয়ার অভিযোগ সঠিক নয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী