সিলেটে পশুর হাট নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০৭ AM

সিলেটে পশুর হাট নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩/০৬/২০২৩ ০৫:৩০:১৭ AM

সিলেটে পশুর হাট নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫

সিলেটে পশুর হাট নিয়ে দুপক্ষের সংঘর্ষ


সিলেট মহানগরীর মাছিমপুর এলাকায়  পশুর হাট বসানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৫জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। 

আজ শুক্রবার বিকেল ৩টার দিকে দুই কাউন্সিলরের কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাছিমপুরে গরুর হাটের জন্য জেলা পরিষদ টেন্ডার আহবান করে। তবে তা পাওয়ার আগেই ৮নং সংরক্ষিত ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শারমিন আকতার রুমির স্বামী মনজু মিয়া ও তার দুই ভাই দিপু ও অপি হাটের জায়গায় বাঁশ বসানো থেকে অন্যান্য কাজ শুরু করেন। এতে ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদের ভাই হারুন রশিদ খছরু বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এতে উভয়পক্ষের পাঁচ জন আহত হন। তাদের মধ্যে দু’জনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চান মিয়ার ছেলে ইরান আহমদ ইমন ও হেলাল আহমদের ছেলে সালমান (২৩)।   

তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী