আদালতের এজলাস কক্ষে পেট্রলবোমা নিক্ষেপ!
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

আদালতের এজলাস কক্ষে পেট্রলবোমা নিক্ষেপ!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১২/২০২৩ ০২:৩৮:২৯ পূর্বাহ্ন

আদালতের এজলাস কক্ষে পেট্রলবোমা নিক্ষেপ!

ছবি : সংগৃহীত


খুলনার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুবৃত্তরা। এজলাস কক্ষের ‍জানালা দিয়ে এ পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। 

বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জানা গেছে, অগ্নিসংযোগের কারণে আসামির কাঠগড়া ও আইনজীবীদের বসার স্থান পুড়ে গেছে। ইতোমধ্যে খুলনা জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সহকারী পুলিশ সুপার, এসিল্যান্ড, থানা অফিসার ইনচার্জ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে ভাঙা জানালা দিয়ে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। ফলে এজলাস কক্ষের আসামিদের কাঠগড়া, আইনজীবীদের বসার সোফায় আগুন লাগে। পরে মসজিদে নামাজে যাওয়ার সময় মুসল্লিরা তা টের পেয়ে আদালতে অবস্থানরতদের খবর দিলে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।

খুলনা জেলা পুলিশ সুপার সাইদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। বর্তমানে আদালত পাড়ায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা রয়েছে।

জেলা পুলিশ সুপার সাইদুর রহমান গণমাধ্যমকে জানান, নাশকতাকারীরা অগ্নিসংযোগের ঘটনা ঘটাতে পারে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল