গোয়াইনঘাটে কোরবানির হাটে পর্যাপ্ত পশু থাকলেও দরদামেই সীমাবদ্ধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৫৯ PM

গোয়াইনঘাটে কোরবানির হাটে পর্যাপ্ত পশু থাকলেও দরদামেই সীমাবদ্ধ

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৬/২০২৩ ০৭:৩৪:৩৯ AM

গোয়াইনঘাটে কোরবানির হাটে পর্যাপ্ত পশু থাকলেও দরদামেই সীমাবদ্ধ

গোয়াইনঘাটে কোরবানির হাটে পর্যাপ্ত পশু থাকলেও দরদামেই সীমাবদ্ধ


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার অন্যতম স্হায়ী পশুর হাটগুলোতে বিপুল সংখ্যক গরু উঠলেও ক্রেতা তেমন নেই। গরু দেখাদেখি ও দরকষাকষি হলেও বেচাকেনা হচ্ছে কম। ক্রেতারা বলছেন বিক্রেতারা গরুর দাম ছাড়ছে না। এদিকে ক্রেতারা গরুর দাম বেশি হওয়ার অভিযোগ করলেও বিক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় পশু খাদ্যসহ সব জিনিসপত্রের দাম দ্বিগুণ। সে অনুযায়ী গরুর দাম বাড়েনি।আবার কোন কোন ক্রেতা বলছেন দাম সহনশীল পর্যায়ে এবং পছন্দ সেই গরু বাজারে আছে। বেচাকেনা কম হলেও হাটে লোক সমাগম ছিল চোখে পড়ার মতো। ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় জমজমাট হয়ে উঠছে হাট।

শুক্রবার বিকেল তোয়াকুল বাজার পশুর হাট ঘুরে দেখা যায়, দূর-দূরান্ত থেকে হাইড্রোলিক, পিকআপ করে এবং পায়ে হেটে শত শত গরু আসছে হাটে। বিভিন্ন আকারের পর্যাপ্ত গরু হাটে সমাগম হয়েছে। ক্রেতারা পছন্দের গরু দেখে দরদাম করছেন। ক্রেতা-বিক্রেতাদের দরকষাকষিতে প্রাণবন্ত হাটের পরিবেশ। ছোট বড় মাঝারী সব সাইজের চাহিদা সম্পন্ন পছন্দ সই পশু বাজারে উঠেছে। তবে এখনো দর কষাকষি আর ঘোরাফেরা করেই ফিরে যাচ্ছেন ক্রেতারা। আগামী দিনের অপেক্ষায় আবার কোন কোন ক্রেতারা পছন্দ সই গরু দরে দামে হয়ে গেলে কিনে নিচ্ছেন। ক্রেতাদের বেশি পছন্দ মাঝারি সাইজের দেশীয় গরু।

আর যারা স্থানীয় মানুষ কোরবানি দেবেন তারা গরুর দাম কেমন সেটা দেখতে এসেছেন।

তোয়াকুল বাজার পশুর হাটের ইজারাদার বলেন,হাটে পর্যাপ্ত গরু-মহিষ উঠেছে। হাটভর্তি মানুষও রয়েছে কিন্তু বেচাকেনা আসরের পর শুরু হবে। এ পর্যন্ত দুটি গরু বিক্রি হয়েছে। একটি ৩৫ হাজার ও অন্যটি ৩৭ হাজার টাকায়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার