গোলাপগঞ্জে স্রোতের তোড়ে ভেসে যাওয়া কিশোরের লাশ উদ্ধার
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৫৭ PM

গোলাপগঞ্জে স্রোতের তোড়ে ভেসে যাওয়া কিশোরের লাশ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৬/২০২৩ ০২:০৬:৩৮ AM

গোলাপগঞ্জে স্রোতের তোড়ে ভেসে যাওয়া কিশোরের লাশ উদ্ধার

সিলেটের গোলাপগঞ্জে পানির স্রোতে ভেসে যাওয়া জাবুল আহমদ (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী


সিলেটের গোলাপগঞ্জে পানির স্রোতে ভেসে যাওয়া জাবুল আহমদ (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী।

শুক্রবার (২৩ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার আমুড়া ইউনিয়নের ঘাগুয়া গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত কিশোর পশ্চিম আমুড়া ইউনিয়নের ঘাগুয়া গ্রামের আজব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪/৫ দিন আগে উপজেলার ঘাগুয়া গ্রামের মধ্যবর্তী স্থানে থাকা একটি কালভার্ট ভেঙে যায়। আজ শুক্রবার আনুমানিক দুপুর ১২ টার দিকে ঘাগুয়া গ্রামের রাস্তা দিয়ে গোলাপগঞ্জ থেকে বাড়িতে যাওয়ার পথে ভাঙা কালভার্টের মধ্য দিয়ে পানির স্রোতের মধ্যে সাঁতরে যাওয়ার চেষ্টা করে ওই কিশোর। তখন পানির প্রবল স্রোত থাকায় সে পানিতে ডুবে যায়। এরপর এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পর বিকেল ৩টার দিকে কালভার্টের নিচ থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করেন। লাশ উদ্ধারের পর তাঁর কপালে আঘাতের চিহ্ন পাওয়া যায়।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন অত্র ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জুবায়ের আহমদ আপ্তাব।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার