নিহত ১৫ জনের পরিবারের মধ্যে শেইড ট্রাস্টের আর্থিক সহায়তা প্রদান
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ AM

সিলেটে সড়ক দুর্ঘটনা

নিহত ১৫ জনের পরিবারের মধ্যে শেইড ট্রাস্টের আর্থিক সহায়তা প্রদান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৬/২০২৩ ০৫:৫৩:২৯ AM

নিহত ১৫ জনের পরিবারের মধ্যে শেইড ট্রাস্টের আর্থিক সহায়তা প্রদান

শেইড ট্রাস্টের আর্থিক সহায়তা প্রদান


সিলেটের নাজিরবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করল সিলেট হেলথ ডেভেলপম্যান্ট এন্ড এডুকেশন ট্রাস্ট (শেইড ট্রাস্ট)। ২৪ জুন শনিবার নগরীর হাওয়াপাড়ায় ট্রাস্টের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নিহত ১৫ জনের স্বজনদের হাতে সহায়তার এ অর্থ তুলে দেয়া হয়। এ সময় সহায়তাপ্রাপ্তদের দেয়া এক প্রতিক্রিয়ায় জানান, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা নিদারুণ কষ্টে দিনযাপন করছে।

শেইড ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি মুহাম্মদ দিলওয়ার হোসাইনের সভাপতিত্বে ও শেইড ট্রাস্টের প্রধান নির্বাহী ডা: উমামা বিনতে সালেহ সঞ্চালনায় সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ট্রাস্টি মাওলানা নেহাল আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, ট্রাস্টি মুহিবুর রহমান ও হেলাল আহমদ, সিলেট ঢালাই শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক রেলু মিয়া ও দুর্ঘটনায় নিহত আওলাদ হোসেনের ভাই মকবুল হোসেন। 

সভাপতির বক্তব্যে শেইড ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি মুহাম্মদ দিলওয়ার হোসাইন জানান, শেইড ট্রাস্ট ২০২০ সাল থেকে মানুষের কল্যাণে কাজ করে চলেছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, নিহতদের উপযুক্ত স্বজনদের ট্রাস্টের মাধ্যমে প্রয়োজনে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পিকআপ ভ্যানে চলাচলের ক্ষেত্রে তিনি সংশ্লিষ্টদের আরো সচেতন হবার পরামর্শ দেন।

এ অনুষ্ঠানে নিহত ১৫ জনের প্রত্যেকের পরিবারের সদস্যের হাতে নগদ ১০ হাজার টাকা করে তুলে দেয়া হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ