কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিক ভোটকেন্দ্র বন্ধ : সিইসি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিক ভোটকেন্দ্র বন্ধ : সিইসি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১২/২০২৩ ০২:৩০:৫৯ পূর্বাহ্ন

কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিক ভোটকেন্দ্র বন্ধ : সিইসি


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অনেকেই বিশ্বাস করেন ভোট হলেও রিটার্নিং কর্মকর্তা একজনকে জয়ী ঘোষণা করে দেবেন। এগুলো বিশ্বাসযোগ্য নয়। এমনকি এটা কখনোই সম্ভব না। আর ঘোষণা তো দূরের কথা একটি ভোটও যদি কারচুপি হয় তাহলে তাৎক্ষণিক ওই কেন্দ্রের ভোট বন্ধ করা হবে।

শনিবার (২৩ ডিসেম্বর) বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিগত ৫০-৬০ বছরের নির্বাচনের ইতিহাসে আমরা দেখেছি প্রচারণার সময় অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটে। এবার নির্বাচন কমিশন থেকে প্রশাসনকে স্পষ্টভাবে বার্তা দিয়েছি এই বিষয়গুলোকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য। একই সঙ্গে প্রার্থীদের প্রতি আবদার হচ্ছে আপনারাই নির্বাচনের মাঠকে পারস্পরিক সমঝোতার মাধ্যমে শান্তিপূর্ণ রাখবেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, রিটার্নিং কর্মকর্তা ভোট পাল্টাতে পারেন না। কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা হয়। প্রার্থীরা ঘরে বসেই জানতে পারেন ফলাফল। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ভোট করতে বিদেশিরা তৎপর রয়েছে। এজন্য প্রার্থীদের কাছে সহযোগিতা চাচ্ছি। আপনাদের বলব সিস্টেমের ওপর আস্থা রাখুন। ভোটারদের ভোট দিতে হবে, অন্য কেউ তাদের ভোট দিয়ে দেবে এটা হবে না।

বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম, বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবির, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল