তিন থানার ওসি ও এক ইউএনওকে প্রত্যাহার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

তিন থানার ওসি ও এক ইউএনওকে প্রত্যাহার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১২/২০২৩ ১০:৩৮:৫২ পূর্বাহ্ন

তিন থানার ওসি ও এক ইউএনওকে প্রত্যাহার

ছবি: সংগৃহীত


তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত আলাদা দুটি চিঠি জননিরাপত্তা বিভাগ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।

প্রত্যাহারের নির্দেশ দেওয়া তিন ওসি হলেন—মাদারীপুর জেলার কালকিনির মো. নাজমুল হাসান, ময়মনসিংহের ফুলপুরের মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং তারাকান্দার আবুল খায়ের। এ ছাড়া ময়মনসিংহের ফুলপুরের ইউএনও এম. সাজ্জাদুল হাসানকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে কমিশন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে তাঁদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে মাদারীপুরের কালকিনির লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থী মোছা তাহমিনা বেগমের পক্ষে একটি মিছিল বের হয়। সেই মিছিলে অংশ নেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও কর্মী এসকেন্দার খাঁ। এ সময় লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক বেপারীর নেতৃত্বে অর্ধশতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় ফজলুল হক বেপারীকে প্রধান আসামি করে ৫৭ জনের নাম উল্লেখসহ আরও ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা করে কালকিনি থানায় মামলা করেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন গেন্দু কাজী। এরই জের ধরে লক্ষ্মীপুর ইউনিয়নের উত্তেজনা দেখা দেয়।

এরপর গত শনিবার (২৩ ডিসেম্বর) সকালে এসকেন্দার খাঁ (৭০) বাড়ির সামনের রাস্তায় হাঁটতে বের হলে ফজলুল হক বেপারীর লোকজন তাঁকে কুপিয়ে আহত করে। এ সময় এসকেন্দার খাঁয়ের চাচাতো ভাই আবু বক্কর খাঁ বাধা দিতে এলে তাঁকেও কুপিয়ে জখম করা হয়। পরে দুজনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই দিনই দুপুরে চিকিৎসাধীন অবস্থায় এসকেন্দার খাঁ মারা যান।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল