আজমিরীগঞ্জে সাংবাদিককে হুমকি প্রশাসনের সংবাদ বর্জনের ঘোষণা
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:১৫ AM

আজমিরীগঞ্জে সাংবাদিককে হুমকি প্রশাসনের সংবাদ বর্জনের ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৬/২০২৩ ০১:৫৫:৪৬ AM

আজমিরীগঞ্জে সাংবাদিককে হুমকি প্রশাসনের সংবাদ বর্জনের ঘোষণা

আজমিরীগঞ্জে সাংবাদিককে হুমকি প্রশাসনের সংবাদ বর্জনের ঘোষণা


আজমিরীগঞ্জ উপজেলায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে সমবায় কর্মকর্তার হুমকি ও থানায় সাধারণ ডায়েরীর (জিডি) প্রতিবাদে প্রশাসনের সকল সংবাদ বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল রবিবার দুপুরে আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ব্যানারে মানবন্ধনে সাংবাদিকরা এ ঘোষণা দিয়েছেন। উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে হবিগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশ নেন।

এর আগে আজমিরীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা দেবাশীষ দেব ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার ঘটনায় গত ১৪ জুন দৈনিক খোয়াই পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। পরে ওই কর্মকর্তা ১৯ জুন বিকেলে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু হেনাকে রাস্তায় পেয়ে হুমকি দেন বলে থানায় জিডি করেন সাংবাদিক।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সত্য সংবাদ প্রকাশ করলে কারো পক্ষে যায় আবার কারো বিপক্ষে যায়। যার পক্ষে যায় তিনি তালি দেন, আর যার বিপক্ষে যায় তিনি গালি দেন। তবে গালি, হামলা, মামলা দিয়ে সাংবাদিকদের কলম বন্ধ রাখা যাবে না।

তারা সমবায় কর্মকর্তা দেবাশীষ দেবের হুমকির প্রতিবাদ জানিয়ে মিথ্যা জিডি প্রত্যাহার না হওয়া পর্যন্ত আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সকল সংবাদ বর্জনের ঘোষণা দিয়ে মানববন্ধন শেষ করেছেন। এরপর আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল ভৌমিকের নিকট স্মারকলিপি প্রদান করে আজমিরীগঞ্জ প্রেসক্লাব। উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ আমির হামজার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক এবায়দুর রহমান রাসেলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন বনিক, সহ-সভাপতি ফরহাদ চৌধুরী, দৈনিক কালবেলার প্রতিনিধি এনামুল হক মিলাদ, দৈনিক আমার হবিগঞ্জ প্রতিনিধি মোঃ দিলোয়ার হোসেন, দৈনিক শ্যামল সিলেটের প্রতিনিধি সেন্টু আহমেদ জিহান, রুজেল আহমেদ, ই-প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব ও সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন।

উপস্থিত ছিলেন, সোহেল রানা, হাবিবুর রহমান রিয়াদ, রাইসুল ইসলাম নাইম, সাইদুল আমিন বাহার, এসকে কাউছার, আলমগীর মিয়া, ই-প্রেস কাবের সহ সভাপতি মোঃ শিহাব উদ্দিন, মোঃ সোহাগ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কনৌজ ব্যানার্জী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জামিনুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন
কয়েস লোদীকে হ*ত্যার হু*মকি, থানায় অ*ভিযোগের প্রস্তুতি
সিলেটে আগামী ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে
বাতিল হলো সালমান শাহ’র ম'রদেহ তোলার নির্দেশ
ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় ব*ঞ্চিত প্রকৃত কৃষকরা, স্ব*জনপ্রীতির অ*ভিযোগ
নবীগঞ্জের ক্ষ*তিগ্রস্ত কৃষকদের মানববন্ধন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
শাহজালাল (র.) মাজারের ডেকচি ও দানবাক্সে ৪ দিনে জমা ১৭ লাখ ৬৫ হাজার টাকা
জগন্নাথপুরে খাসজমিতে বসবাসকারী ৫ পরিবারকে অ*বরুদ্ধ করার অভিযোগ