১৮টি ককটেল উদ্ধারের পর বিস্ফোরণ করল র‍্যাব
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

১৮টি ককটেল উদ্ধারের পর বিস্ফোরণ করল র‍্যাব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১২/২০২৩ ০১:০০:৪৫ পূর্বাহ্ন

 ১৮টি ককটেল উদ্ধারের পর বিস্ফোরণ করল র‍্যাব

ছবি: সংগৃহীত


সাতক্ষীরার কালিগঞ্জের কালিকাপুর এলাকা থেকে ১৮টি ককটেল উদ্ধার করেছে র‍্যাব। গতকাল সোমবার রাতে কালিকাপুর গ্রামের একটি রাস্তার পাশে পড়ে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে এসব ককটেলগুলো উদ্ধার করা হয়। উদ্ধারের পরপরই ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়।

র‍্যাবের সাতক্ষীরা কোম্পানি কমান্ডার নাজমুল হুদা জানান, গোপন সংবাদে জানা যায়, কালিকাপুর গ্রামের একটি রাস্তার পাশে প্লাস্টিকের ব্যাগে বোমাসদৃশ কিছু জিনিস পড়ে আছে, এমন সংবাদে র‍্যাবের একটি অভিযানকারী দল সেগুলো উদ্ধার করে। পরে দেখা যায়, প্লাস্টিকের ব্যাগে ১৮টি তাজা ককটেল রয়েছে। ঘটনাস্থলেই বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। পরে সংবাদ দিয়ে র‍্যাব-৬ এর অভিজ্ঞ বোমা ডিসপোজাল টিমকে আনা হয়। তারা সাতক্ষীরার বাইপাস সড়কের লাবসা এলাকার ফাঁকা জায়গায় ককটেলগুলোর বিস্ফোরণ ঘটান।

নাজমুল হুদা আরও জানান, ককটেলগুলো খুবই শক্তিশালী, যা বিস্ফোরিত হলে জানমালের ব্যাপক ক্ষতি হতো। নাশকতার কাজে ব্যবহারের জন্য এসব ককটেল রাখা হয়েছিল বলে অনুমান করেন তিনি।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল