নগরীতে অবৈধ পশুর হাট বন্ধে স্মারকলিপি প্রদান
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৪২ AM

নগরীতে অবৈধ পশুর হাট বন্ধে স্মারকলিপি প্রদান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৬/০৬/২০২৩ ০৫:৫৫:৪৭ AM

নগরীতে অবৈধ পশুর হাট বন্ধে স্মারকলিপি প্রদান

পাঠানটুলা মোহনা সমাজ কল্যাণ সংস্থা, পল্লবী সমাজ কল্যাণ সংস্থা ও অগ্রণী তরুণ সংঘের যৌথ উদ্যোগে ২৫ জুন দুপুরে সিলেটের জেলা প্রশাসক ও এসএমপি পুলিশ কমিশনার বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়


আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশন এর অন্তর্ভুক্ত ৮ ও ৯ নং ওয়ার্ডের সিলেট সুনামগঞ্জ সড়কের পাশে অবস্থিত লন্ডনি রোড ও পাঠানটুলা এলাকার রাস্তার দুই পাশে পবিত্র ঈদ উল  আযহা উপলক্ষে বেশ কয়েক বছর থেকে সন্ত্রাসী ও চাঁদাবাজ প্রকৃতির কিছু লোকের পৃষ্ঠপোষকতায় অবৈধ অস্থায়ী পশুর হাট বসানো হয়। এইসব অবৈধ পশুর হাটের চাঁদার ভাগ ভাটোয়ারা নিয়ে বিভিন্ন গ্রুপ ও উপগ্রুপের মধ্যে মারামারি হানাহানি সংঘর্ষের ঘটন ঘটে। এতে এলাকায় শান্তিপ্রিয় নাগরিকবৃন্দ ও ব্যবসায়ীরা  ক্ষতিগ্রস্ত হন ও জনমনে আতঙ্ক বিরাজ করে।

চলতি বছর এইরকম  অপতপরতা বন্ধের লক্ষ্যে নগরীর বৃহত্তর  পাঠানটুলা মোহনা সমাজ কল্যাণ সংস্থা, পল্লবী সমাজ কল্যাণ সংস্থা ও অগ্রণী তরুণ সংঘের যৌথ উদ্যোগে গত ২৫ জুন রবিবার দুপুরে  সিলেটের জেলা প্রশাসক ও এসএমপি পুলিশ কমিশনার বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রধান কালে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুর রাজ্জাক রাজা, মোং দারা মিয়া সহ অত্র এলাকার  মুরুব্বী ও যুব সমাজের  নেতৃবৃন্দরা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী