এসএমপি’র ৬ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৪ AM

এসএমপি’র ৬ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৬/০৬/২০২৩ ০৭:২৩:২০ AM

এসএমপি’র ৬ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ৪ কর্তকর্তাকে অন্যত্র বদলি করা হয়েছে। কয়েক মাস আগে তাদের বদলির আদেশ হয়। আর এক কর্মকর্তা অবসরে এবং এক কর্মকর্তা প্রশিক্ষণের জন্য বিদেশে যাচ্ছেন। এসব উপলক্ষে ওই ৬ কর্মকর্তাকে সোমবার (২৬ জুন) এসএমপি’র পক্ষ থেকে তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ৪ কর্তকর্তাকে অন্যত্র বদলি করা হয়েছে। কয়েক মাস আগে তাদের বদলির আদেশ হয়। আর এক কর্মকর্তা অবসরে এবং এক কর্মকর্তা প্রশিক্ষণের জন্য বিদেশে যাচ্ছেন। এসব উপলক্ষে ওই ৬ কর্মকর্তাকে সোমবার (২৬ জুন) এসএমপি’র পক্ষ থেকে তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মহানগরের একটি অভিজাত হোটেলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার মো. ইলিয়াছ শরীফ (বিপিএম-বার, পিপিএম)।

এসএমপি থেকে বদলি হওয়া ৬ কর্মকর্তা হলেন- অতিরিক্ত উপ-কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) সুদীপ দাস (দেগালাপগঞ্জে), অতিরিক্তি উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) গৌতম দেব (জাপানে যাচ্চেন), কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মো. সামছুদ্দিন ছালেহ আহমেদ চৌধুরী (পিপিএম-বার) (ঢাকা আরআর এফ), দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনার মাইন উদ্দিন খান (রিটায়ার্ডে), সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) আতাহারুল ইসলাম তালুকদার (জামালপুরে জেলা সার্কেল), এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার অলক ক্লান্তি শর্মা (সিলেট জেলা কানাইঘাট সার্কেল)। 

এর মধ্যে সুদীপ দাসকে সিলেটের গোলাপগঞ্জ সার্কেলে (এসএসপি), মো. সামছুদ্দিন ছালেহ আহমেদ চৌধুরী (পিপিএম-বার)-কে ঢাকা আরআরএফ-এ, আতাহারুল ইসলাম তালুকদার জামালপুর সার্কেলে (এসএসপি) ও অলক ক্লান্তি শর্মাকে সিলেটের কানাইঘাটে সার্কেলে (এসএসপি) হিসেবে বদলি করা হয়েছে। 

আর গৌতম দেব পুলিশের উচ্চতর প্রশিক্ষণের জন্য জাপান এবং মাইন উদ্দিন খান অবসরে যাচ্ছেন।

সোমবার এই ৬ কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপি কমিশনারের সহধর্মিনী নাসরিন লায়লা। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমপি’র অতিরিক্ত কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান (পিপিএম), অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ. মাসুদ রানা, উপকমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমদ, উপ-কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা পিপিএম, উপ-কমিশনার (পিওএম) মো. জাবেদুর রহমান, উপ-কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, সিলেট মহানগর কমিউনিটি পুলিশিং-এর সভাপতি  ডা. নাছিম আহমেদ চৌধুরী প্রমুখ। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার