বিশ্বনাথ ইউনিয়ন নির্বাচনে প্রতীক বরাদ্দ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ AM

বিশ্বনাথ ইউনিয়ন নির্বাচনে প্রতীক বরাদ্দ

মাহমুদ খান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৬/০৬/২০২৩ ০৯:৫৩:৪৭ AM

বিশ্বনাথ ইউনিয়ন নির্বাচনে প্রতীক বরাদ্দ

প্রতীকী ছবি


সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ২৫৪ জন প্রার্থীর মাঝে বিভিন্ন প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

২৬ জুন সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা গোলাম সারওয়ার ও মোহাম্মদ হুমায়ুন কবীর  প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ঘোষণা করেন। প্রতীক বরাদ্ধ হওয়ার সাথে সাথে নির্বাচনী মাছে জোর প্রচার-প্রচারণায় নেমে পড়েছেন নির্বাচনের ৩ পদে প্রতিদ্বন্দিতাকারী প্রার্থীরা।

উপজেলা নিবার্চন অফিস সূত্রে জানা যায়, উপজেলার অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ ও দেওকলস ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী চেয়ারম্যান পদে ২২, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ৪৮ জন ও সাধারণ সদস্য পদে ১৮৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

অলংকারী ইউনিয়নে চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তাজুল ইসলাম মাইকেল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী নাজমুল ইসলাম রুহেল (চশমা), (ঘোড়া), কামাল আহমদ (আনারস), চেরাগ আলী (মোটর সাইকেল)।

রামপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরব আলী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান (ঘোড়া), ইমাম উদ্দিন (আনারস) ও বশির আহমদ (চশমা)।

দৌলতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওয়াহাব আলী (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে হাফিজ আরব খান (চশমা)।

বিশ্বনাথ ইউনিয়নে চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল জলিল হিরণ মিয়া(নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসাবে মুহি উদ্দীন পলাশ (মোটর সাইকেল) ও দয়াল উদ্দীন তালুকদার (আনারস)।

দেওকলস ইউনিয়নে চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম জুয়েল (নৌকা), হাবিবুর রহমান (দেওয়াল ঘড়ি), স্বতন্ত্র প্রার্থী হিসাবে ফখরুল আহমদ মতসীন (আনারস) ও মোছাঃ মমতাজ বেগম (রজনীগন্ধা), খায়রুল আমিন আজাদ মেম্বার (অটোরিক্সা), এইচএম আক্তার ফারুক 

(চশমা), এম আর টুনু তালুকদার (ঘোড়া) ও আলতাব আলী (মোটর সাইকেল)।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ