ঢাকায় গ্রিসের ভিসা কেন্দ্র চালু
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

ঢাকায় গ্রিসের ভিসা কেন্দ্র চালু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১২/২০২৩ ০২:০৭:২৮ পূর্বাহ্ন

ঢাকায় গ্রিসের ভিসা কেন্দ্র চালু

ছবি : সংগৃহীত


ঢাকায় এবার ইউরোপের দেশ গ্রিসের ভিসাকেন্দ্র চালু হয়েছে। ভ্রমণ, কর্মসংস্থান, ফ্যামিলি, শিক্ষার্থী ও ডিজিটাল যাযাবরের (নোম্যাড) মতো সব ধরনের ক্যাটাগরিতে বাংলাদেশের নাগরিকরা ঢাকায় এ ভিসা কেন্দ্রে আবেদন করতে পারবেন।

এর আগে গ্রিসে যেতে চাইলে বাংলাদেশিদের ভারতের গ্রিক দূতাবাসে গিয়ে ভিসার জন্য আবেদন করতে হতো, যা বেশ সময়সাপেক্ষ। 

ভিএফএস গ্লোবালের সঙ্গে অংশীদারত্বে গ্রিসের কূটনৈতিক ও কনস্যুলার কর্তৃপক্ষের বহিরাগত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রিস ভিসা ওয়ার্ল্ড সেন্টার (জিভিসিডব্লিউ)  ঢাকায় এ ডেডিকেটেড ভিসা কেন্দ্রে চালু করে।

ঢাকার বোরাক মেহনুর (৮ম তলা), ৫১/বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ভিএফএস গ্লোবাল জয়েন্ট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (জেভিএসি) গ্রিসের ভিসা আবেদন জমা দিতে এবং সেখানে বায়োমেট্রিক নিবন্ধন করতে হবে।

তার আগে অনলাইনে (লিংক: https://bd-gr.gvcworld.eu/en/online-visa-application)  অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

অত্যাধুনিক নতুন ভিএসি নিয়মিত আবেদনকারীদের জন্য ডেডিকেটেড সাবমিশন কাউন্টারের পাশাপাশি নির্বিঘ্ন ভিসা অভিজ্ঞতা খুঁজছেন এমন ভ্রমণকারীদের জন্য ঐচ্ছিক প্রিমিয়াম লাউঞ্জ পরিষেবা দিয়ে সজ্জিত থাকবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল