থার্টি ফার্স্ট নাইট ঘিরে সতর্ক অবস্থানে বিজিবি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

থার্টি ফার্স্ট নাইট ঘিরে সতর্ক অবস্থানে বিজিবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১২/২০২৩ ০৮:০০:১১ পূর্বাহ্ন

থার্টি ফার্স্ট নাইট ঘিরে সতর্ক অবস্থানে বিজিবি

ছবি: সংগৃহীত


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও থার্টি ফার্স্ট নাইট ঘিরে রাজধানীতে নিরাপত্তা নিশ্চিতে ডগ স্কোয়াড মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৩১ ডিসেম্বর) নগরবাসীর নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বিজিবি।

বিজিবি-২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম বলেন, ‘নির্বাচন সামনে রেখে যেকোনও নাশকতা বা অপতৎপরতা রোধে বিজিবি প্রস্তুত।’

তিনি আরও বলেন, রাজধানীর কমলাপুর ও তেজগাঁও রেলস্টেশন, আগারগাঁও ও মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে তল্লাশি অভিযান চালায় বিজিবির ডগ স্কোয়াড।

এর আগে গত ১৮ ডিসেম্বর ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ক্ষমতাবলে এক বিজ্ঞপ্তিতে ইংরেজি নববর্ষ থার্টি ফার্স্ট নাইট উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের আতশবাজি, পটকা ফুটানো, ফানুস ওড়ানো এবং মশাল মিছিল নিষিদ্ধ ঘোষণা করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক