আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০১/২০২৪ ১০:৫২:৫৮ পূর্বাহ্ন

আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির

ছবি: সংগৃহীত


আচরণবিধি লঙ্ঘন করায় ঝিনাইদহ-১ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুল হাইয়ের বিরুদ্ধে মামলার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১ জানুয়ারি) রাতে ইসির উপসচিব (আইন) মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত এই সংক্রান্ত নির্দেশনা ঝিনাইদহের শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসারের কাছে পাঠানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, ১৬ ডিসেম্বর শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের চড়িয়ারবীল বাজারে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলামের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে ছবি ভাঙচুর করেন এবং পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় এই বিষয়ে মামলা করার সিদ্ধান্ত দিয়েছে কমিশন।

এছাড়া, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. মিজানুর রহমান এবং পাবনার ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্মসম্পাদক মো. নুর ইসলাম মিন্টুর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দিয়েছে ইসি। এক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে সংস্থাটি।

এদিকে ডিসি, এসপিকে বদলির হুমকিদাতা লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান পাবনের শুনানি করেছে কমিশন। মঙ্গলবার (২ জানুয়ারি) এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক