ছবি সংগৃহীত
আর মাত্র একদিন। এর পরেই পবিত্র ঈদুল আজহা। এই ঈদে সবচেয়ে বেশী আকর্ষন কোরবানির পশু। তাইতো সিলেটে শেষ মুর্হুতে ব্যস্তাতা বেড়েছে কোরবানীর পশুর হাটে। কোরবানীর পশুর কেনার পাশাপাশি কেউ কেউ সারছেন কেনাকাটাও। আর দিনভর নগরীর প্রধান প্রধান সড়কে দেখা গেছে তীব্র যানজট।
মঙ্গলবার (২৭ জুন) দুপুরে নগরীর আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজারসহ বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা গেছে। এসময় বিভিন্ন বিপনী বিতানে ঈদের কেনাকাটায় ব্যস্ততা দেখা গেছে। ক্রেতা-বিক্রেতারা ব্যস্ত সময় পার করছেন।
এদিকে শেষ সময়েও বিভিন্ন হাটে জমেনি কোরবানীর পশুর হাট। এবছর সিলেট মহানগরে ৭টি এবং জেলায় ৩৮ টি পশুরহাটের অনুমদন দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ জুন) সকালে সিলেটের সর্ববৃহৎ গরুর হাট কাজিরবাজারে দেখায় গেছে ক্রেতা বিক্রেতাদের অলস সময় পার করছেন। তবে ভিন্ন চিত্র দক্ষিণ সুরমার পারাইচক ট্রাক টার্মিনালে। এই হাটে ক্রেতা বিক্রতাদের ভিড় দেখা গেছে।
বিক্রেরা জানান, প্রবাসী অধ্যুষিত সিলেটে গরু বেশী বিক্রি হয়। কিন্তু এবার প্রথমদিকে বাজারের অবস্থা খুবই খরাপ ছিলো। অবশ্য শেষ সময়ে বিক্রি বাড়েছে কিছুটা।
এদিকে কোরবানি ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সিলেটের কামারপল্লির লোকেরা। সকাল থেকে রাত পর্যন্ত টুং-টাং শব্দ চলছে। দা, বঁটি, ছুরিসহ গৃহস্থালি নানা সরঞ্জাম বানাতে ব্যস্ত কর্মকাররা।
অন্যদিকে পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সিলেট ছাড়ছেন মানুষ। দুপুর থেকেই নগরীর রেলস্টেশন, বাসস্ট্যান্ডে বাড়ি ফেরা মানুষের ঢল দেখা গেছে।
জৈন্তাবার্তা/এমকে




