বই উৎসবে নির্বাচনী প্রচারণা করায় অধ্যক্ষকে শোকজ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

বই উৎসবে নির্বাচনী প্রচারণা করায় অধ্যক্ষকে শোকজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০১/২০২৪ ০১:২০:১৬ পূর্বাহ্ন

বই উৎসবে নির্বাচনী প্রচারণা করায় অধ্যক্ষকে শোকজ


বছরের প্রথম দিন সারাদেশের ন্যায় দিনাজপুরের খানসামা উপজেলায় হোসেনপুর উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। বই বিতরণ অনুষ্ঠানে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসান মাহমুদ আলীর পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন বই বিতরণ অনুষ্ঠানের অতিথি উপজেলার হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোনায়েম খান। বই উৎসবে নির্বাচনী প্রচারণা করায় হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোনায়েম খানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক স্বাক্ষরিত হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোনায়েম খান বরাবর প্রেরিত চিঠিতে জানা যায়, হোসেনপুর উচ্চ বিদ্যালয়ে বই উৎসব চলাকালে একজন প্রার্থী পক্ষে ভোটের প্রচারণা চালিয়েছেন মর্মে সোশ্যাল মিডিয়ায় জানা গেছে। যা আপনাদের পদের জন্য অনাকাঙ্ক্ষতি। এবিষয়ে বিধি মতো ব্যবস্থা গ্রহণের জন্য কেন উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে না, তার সুস্পষ্ট জবাব ৩ (তিন) কর্ম দিবসের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। 

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাজউদ্দিন বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল